ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৮:১৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৮:১৯:৩২ অপরাহ্ন
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায়  দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা  দাবি গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি
গুরুদাসপুরের চরপিপলা গ্রামের কৃষক আফজাল হোসেনের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ডের ঘটনায় প্রাণনাশের আশঙ্কা দেখা দিয়েছে।
 
সর্বশেষ সোমবার গভীর রাতে তার বাড়ির সাথে রাখা পাটশোলা ও খড়ের গাঁদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কৃষকের পরিবার।

সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের আশায় গুরুদাসপুর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ওই কৃষকের ছেলে মোঃ বেলাল হোসেন।

প্রতিবেশী আজিজুল হক ও মোঃ সুলতানসহ স্থানীয় অনেকেই জানান, ৯ বছর আগে আফজাল হোসেন বসতবাড়ি করার জন্য মাঠের মধ্যে ৬ শতক জমি ক্রয় করেন।

ওই জমি কেনাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যেই তার বাড়িতে আগুন দেয়া হয়। বারবার আগুনের কবল থেকে রক্ষা পেলেও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে গেছে পরিবারটি। কে বা কারা শত্রুতা করে এ ঘটনা ঘটাচ্ছে। এলকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনায় ঘরে আগুন লাগেনি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই কৃষক পরিবার।

ক্ষতিগ্রস্থ কৃষক আফজাল ও তার স্ত্রী হাজেরা বেগম বলেন, আমরা পরের জমি বর্গা করে খাই। কিন্তু বাড়ির জমি কেনার পর থেকে আমাদের ওপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে। বিশেষ করে শয়ন ঘরে এবং খড়ের গাঁদায় এ নিয়ে ৭ বার আগুন দেয়া হলো। আমাদের মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। সরকার ও প্রশাসনের কাছে একটাই চাওয়া-আমরা নিরাপত্তার সাথে বেঁচে থাকতে চাই।

স্থানীয় খুবজীপুর ইউপি সদস্য মুন্নাফ মোল্লা জানান, নিরীহ কৃষক আফজালের বাড়িতে এর আগেও অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান বলেন-এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর