চট্টগ্রামের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) ঢাকায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কোতোয়ালি থানার বাদামতলী এলাকার হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকালে এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকার যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকার বাসিন্দা।
তিনি হালিশহর থানার একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। গত ১২ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর নুর হোসাইন নুরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৭।

নিজস্ব প্রতিবেদক