ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্য আখ্যা, ইরানি দূতাবাসের মিম-ব্যঙ্গ সরঞ্জাই ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের জন্ম, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন ‘বাষ্পস্নান’ করতে গিয়ে কী ঘটে জাহ্নবী কপূরের? কেন জ্ঞান হারাতে বসেন অভিনেত্রী চুলে হলুদও মাখা যায়? পাতলা চুল ঘন করতে বা টাকে চুল গজাতে উপকারী, মাখার ৫ কৌশল আছে পরমাণু বিস্ফোরণ হলে এসি বন্ধ করুন! ট্রাম্পের হুঁশিয়ারির মাঝে ভিডিয়ো দিয়ে নাগরিকদের সাবধান করল ইরান রাসিক প্রশাসকের সঙ্গে ফল ব্যবসায়ী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের মা হওয়ার পরে ওজন কমাতে ব্যায়াম শুরু করেছেন? যে মারাত্মক ভুলটি প্রায় সকলেই করেন, কী ভাবে তা এড়াবেন প্রথম বার কলকাতায় ‘গুলাবি কুইন’ জৈসমীন! শীতের সন্ধ্যায় শহরে গানের আসর, টিকিটের দাম কত? এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ ‘দো পেগ পি কে’, কাকভোরে নতুন রূপে চমকে দিলেন সালমান! সেই সঙ্গে সমালোচিতও হলেন ‘ভাইজান’ ‘যতক্ষণ না পারছি, মহড়া করতে দাও’, ‘তু মিল জায়ে’-র নাচ তুলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের? বাঘায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক জব্দ সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন গ্রেপ্তার, ককটেল-রামদা উদ্ধার

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৭:৫২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৭:৫২:৩৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন গ্রেপ্তার, ককটেল-রামদা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন গ্রেপ্তার, ককটেল-রামদা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মাসুম আলী (৩০) ও মেহেদী হাসান (২৮)।

এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলস্টেশন বস্তি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কালো টেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। অন্যদিকে, মেহেদী হাসানের ডান হাত থেকে কাঠের হাতলযুক্ত একটি রামদা জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী

সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী