ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ

লোহিত সাগরে জাহাজে হামলা সশস্ত্র গোষ্ঠীর!

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৯:০৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৯:০৩:৫৬ অপরাহ্ন
লোহিত সাগরে জাহাজে হামলা সশস্ত্র গোষ্ঠীর! ছবি: সংগৃহীত
পশ্চিম এশিয়ায় লোহিত সাগরে জাহাজে হামলা চালাল এক সশস্ত্র গোষ্ঠী! রবিবার ঘটনাটি ঘটেছে ইয়েমেন উপকূলের কাছে। ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি যথেষ্ট সক্রিয়। যদিও এই হামলার সঙ্গে হুথি গোষ্ঠীর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ব্রিটেনের বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর নজরদারি সংস্থা ‘ইউকেএমটিও’ জানিয়েছে, ইয়েমেনের আল হুদায়েদা শহর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ঘটনাটি ঘটেছে। একটি সশস্ত্র গোষ্ঠী একাধিক ছোট ছোট নৌকা নিয়ে ওই জাহাজটিতে হামলা চালিয়েছে বলে দাবি ব্রিটেনের সংস্থার। জাহাজটিতে গ্রেনেড হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ। যদিও কোনও গোষ্ঠী এখনও এই হামলার দায়স্বীকার করেনি। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে শুরু করেছে ব্রিটেন। ওই পথে চলাচলকারী জাহাজগুলিকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছে তারা।

বস্তুত, ইয়েমেন সংলগ্ন লোহিত সাগরে এর আগেও বিভিন্ন সময়ে বাণিজ্যিক জাহাজের উপর হামলার অভিযোগ উঠেছে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে। তবে আফ্রিকা মহাদেশের জলদস্যুরাও এই অঞ্চলে বেশ সক্রিয়। ঘটনাচক্রে রবিবারই ইজরায়েল অভিযোগ করেছে হুথি গোষ্ঠী তাদের দিকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে দু’টি ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ক্ষতিগ্রস্ত জাহাজটি ব্রিটেনের নাকি অন্য কোনও দেশের, তা-ও স্পষ্ট নয়।

লোহিত সাগরের এই অঞ্চলটি বাণিজ্যিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ইজরায়েল এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সংঘর্ষ শুরু হয়। হামাসও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। গাজায় সংঘর্ষ শুরুর কয়েক মাস পর থেকেই লোহিত সাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পণ্যবাহী জাহাজগুলির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে হুথি গোষ্ঠী। সমুদ্রের নিরাপত্তা রক্ষার জন্য একটি বিশেষ যৌথ টাস্ক ফোর্স তৈরি করেছে আমেরিকা ও ব্রিটেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী