ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে বিশেষ কায়দায় গাঁজা আনতেন নারী রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ নগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড সহ গ্রেপ্তার ২৩ স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ রাজশাহীতে ১২০ জনকে স্বাবলম্বী করতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড পুঠিয়ায় পেঁয়াজ সংরক্ষণের ঘর নির্মাণের বরাদ্দেও ভাগ! "কৃষকের অনুদান থেকে ১ হাজার টাকা করে কেটে নেওয়ার অভিযোগ তিন কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সিরাজদিখানে পিকআপ ভ্যানের চাপায় নিহত দুই বৃদ্ধের, আহত ১ রাণীশংকৈলে ভূমিহীনদের নামে পুকুর বরাদ্দ ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬ গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস নগরীর উপশহরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহীতে বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থী, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

সিরাজদিখানে পিকআপ ভ্যানের চাপায় নিহত দুই বৃদ্ধের, আহত ১

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৬:১১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৬:১১:৫২ অপরাহ্ন
সিরাজদিখানে পিকআপ ভ্যানের চাপায় নিহত দুই বৃদ্ধের, আহত ১ সিরাজদিখানে পিকআপ ভ্যানের চাপায় নিহত দুই বৃদ্ধের, আহত ১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটবাহী পিকআপ ভ্যানের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো. কাইয়ুম দেওয়ান (১০০)। এ ঘটনায় আহত হামেম বেপারী (৭৫), একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফজরের নামাজ আদায়ের পর কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে আসা ইটবাহী নাম্বার বিহীন  একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে তাঁদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নেকবর সরকার নিহত হন। আহত কাইয়ুম দেওয়ান ও হামেম বেপারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়। পরে হামেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

আহত হামেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তাঁরা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। পরে একটি দোকানে বসে গল্প করার সময় হঠাৎ একটি পিকআপ ভ্যান তাঁদের ওপর উঠে যায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান এবং তাঁরা দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁদের দাবি, গাড়িটিতে  গাঁজা সেবন করে চালাচ্ছেন এবং সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং গাড়িতে মাদক বা মাদক সেবনের সরঞ্জাম থাকার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড সহ গ্রেপ্তার ২৩

নগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড সহ গ্রেপ্তার ২৩