সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উদ্যোগে ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জের সাতজন, পাবনার ৪৫ জন এবং রাজবাড়ীর ১৩ জন রয়েছেন।
এসআরবি-১২, সিরাজগঞ্জের তত্ত্বাবধানে আয়োজিত ‘সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬’-এ তাঁরা আত্মসমর্পণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব ও উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবিব পলাশ (বিপিএম-সেবা)।
এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি, এসআরবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআরবি জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে সংস্থাটি। অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চরমপন্থীদের আত্মসমর্পণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক