ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থী, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন তানোরে মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, সনদ ও ঋণের চেক বিতরণ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা নগরীজুড়ে পুলিশের অভিযানে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬ শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৭:৫৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৭:৫৬:০১ অপরাহ্ন
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ, প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন। এ উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আরোক টপ্প্য, এটিএন বাংলার রাজশাহীর প্রতিবেদক সুজাউদ্দিন ছোটন এবং জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু।

অনুষ্ঠানের শুরুতে সিএন্ডবি মোড় থেকে শিশু একাডেমি পর্যন্ত র‍্যালি বের করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব ও শিশু ফোরামের সদস্যরা নৃত্য, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশন করেন। এ ছাড়া যুব উন্নয়ন, নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, যুব প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত