ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ফুলবাড়ীতে মেরামতরত ট্রাক্টরে ট্রাকের ধাক্কা ট্রাক্টর চালক নিহত: আহত ট্রাক চালক

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৯:৩৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৯:৩৬:১০ অপরাহ্ন
ফুলবাড়ীতে মেরামতরত ট্রাক্টরে ট্রাকের ধাক্কা ট্রাক্টর চালক নিহত: আহত ট্রাক চালক ফুলবাড়ীতে মেরামতরত ট্রাক্টরে ট্রাকের ধাক্কা ট্রাক্টর চালক নিহত: আহত ট্রাক চালক
দিনাজপুরের ফুলবাড়ীতে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে চলন্ত ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে মানিক রহমান (২৬) নামের ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ট্রাক চালক মঈনুল ইসলাম (৪৮) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (১৩ মে) রাত পৌণে ১২ টার দিকে ফুলবাড়ী- দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার মডেল সমজিদের সামনের সড়কে।

নিহত ট্রাক্টর চালক মানিক রহমান চিরিরবন্দর উপজেলা দল্লা গ্রামের হবিবর রহমানের ছেলে এবং আহত ট্রাক চালক মঈনুল ইসলাম ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার সিরাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ মে) রাত পৌণে ১২টার দিকে একটি ধান বোঝাই ট্রাক্টর ফুলবাড়ী থেকে আমবাড়ী অভিমুখে যাওয়ার পথে উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার মডেল মসজিদের সামনে আঞ্চলিক সড়কে চাকার বিয়ারিং ভেঙে যায়। এ সময় ওই সড়কেও ট্রাক্টরটি দাঁড় করিয়ে চালক মানিক রহমান ট্রাক্টর মেরামত করছিলেন। এ সময় একইদিক থেকে আসা (বগুড়া-ট-১১-
১২৬৬) একটি খালি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাক্টর চালক মানিক রহমান ও ট্রাক চালক দুইজনেই গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টর চালক মানিক রহমানকে মৃত ঘোষণা করেন এবং ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বুধবার (১৪ মে) নিহত ট্রাক্টর চালক মানিক রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও ট্রাক্টর উদ্ধার করে থানায় আনা হেেছ। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ