ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন তানোরে মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, সনদ ও ঋণের চেক বিতরণ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা নগরীজুড়ে পুলিশের অভিযানে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬ শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি রাসিকের এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শনে প্রশাসক রিটন ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ শুরু রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৫:৫৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৫:৫৩:৪৫ অপরাহ্ন
সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে
সৌদি আরবে হত্যার শিকার চাঁদপুরের মতলব উত্তরের প্রবাসী জসিম উদ্দিনের মরদেহ অবশেষে দেশে আনা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) তার মরদেহ দেশে পৌঁছায়। ইতোমধ্যে দাফন সম্পন্ন হয়েছে। নিহত জসিম উদ্দিন মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

স্বজনরা জানায়, ১৯ সেপ্টেম্বর প্রায় চার লাখ টাকা পাঠানোর উদ্দেশ্যে এক সহকর্মীর সঙ্গে বের হয়ে নিখোঁজ হন তিনি। কয়েক দিন পর সৌদি আরবের আল কাসিম এলাকার একটি মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাব্বির নামে একজনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

জসিমের মরদেহ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে স্থানীয় সাংবাদিক মাধ্যমে পরিবারের সদস্যরা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এর সহযোগিতায় মরদেহ দেশে আনা হয়।

এদিকে জানাজা শেষে প্রতিমন্ত্রী নুরুল হক নুর নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন। দীর্ঘ অপেক্ষার পর স্বজনের মরদেহ ফিরে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জসিমের পরিবার।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত