ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা পাকিস্তানের পেশোয়ারে ক্লাস চলাকালীন ধসে পড়ল স্কুলের ছাদ! ৩২ শিশু-সহ মৃত এক শিক্ষক ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট ফরিদপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ হরমুজ প্রণালীতে আবার হামলা, ২৪ ঘণ্টার মধ্যে ডুবে গেল পর পর দু’টি পণ্যবাহী জাহাজ!

যশোরে বাসের ধাক্কায় নিহত ২

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:৫৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:৫৩:৫৮ অপরাহ্ন
যশোরে বাসের ধাক্কায় নিহত ২ ফাইল ফটো
যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রী কলেজ মোড়ে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ভ্যানটির আরোও তিন যাত্রী।

রোববার (৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতদের একজন পথচারী ও অপরজন ভ্যানযাত্রী বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- ভ্যানযাত্রী গাইবান্ধা জেলার শাঘাটার আব্দুল্লাহ পাড়ার রাজনের ছেলে রতন (২৭) ও পথচারী উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪০)।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মনিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এরপর প্রায় ৩০ মিটার দূরে গিয়ে বাসটি এক পথচারীকেও চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যায়। আর আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়। পরে বিক্ষুদ্ধ জনতা বাসটিকে আটক করে চালক আব্দুল গনীকে (৩৫) পুলিশের কাছে সোপর্দ করে।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং মনিরামপুর থানার পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪