ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তামান্না ভাটিয়ার পুরনো সাক্ষাৎকারে উঠে এল শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা সাবেকি ইমেজ ভেঙে বিকিনি টপে পারিজাত চৌধুরী পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে চাঞ্চল্যকর দাবি, যা বললেন সাবেক এফবিআই এজেন্ট রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে ৮৪ ঘণ্টা ধরে অবস্থান হুইলচেয়ার দিয়ে ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩ তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ফ্রি চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি পুঠিয়ায় খালপাড়ের চার হাজার গাছের চারা নিধনের অভিযোগ মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার নগরীর খড়খড়িতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা হামলা পাবনায় প্রধানমন্ত্রীর জন্মদিনে তারেক জিয়া পরিষদের দোয়া মাহফিল রুয়ার রাজশাহী শাখার নতুন কমিটি গঠন ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের অ্যারো ভেনম রাবিতে ছাত্রলীগের অভিযোগে শিক্ষার্থীকে মারধর, অবরুদ্ধ প্রশাসন রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন দুর্গাপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৩ নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:৩১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:৩১:৩২ অপরাহ্ন
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী
দলীয় সরকারের অধীনে কখনোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মোঃ দেলাওয়ার হোসেন। সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি, জালিয়াতি ও সহিংসতার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড় ঘুরে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে দেলাওয়ার হোসেন বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আবারও তা প্রমাণ করেছে। বর্তমান নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচনে কীভাবে অনিয়ম ও জালিয়াতি হয়েছে, তা ইতোমধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।’ তিনি অভিযোগ করেন, ভোটারদের ভোটাধিকার হরণ করে জোরপূর্বক নির্বাচনের ফলাফল তৈরি করা হয়েছে। নির্বাচনের সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং নির্বাচনি এজেন্ট ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, নির্বাচনে সংঘটিত অনিয়ম ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের পদত্যাগ এবং দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার