ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপের নতুন চমক: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হাসিনার সমর্থকদের বিক্ষোভে সহিংসতা, ইউনূসের বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে ব্রিটিশ নারীকে হত্যা মোহনপুর ঘাসিগ্রামে আ,লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৪ নং ওয়ার্ডবাসীর দাবি পূরণে প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টায় পিতার হেফাজত থেকে শিশু উদ্ধার পাবনা-ঢাকা রুটে চালু হলো দুই আন্তঃনগর ট্রেন রাজশাহীর তানোরে কৃষক নুরের সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের উদ্ভাবন রাজশাহী কলেজে শোভাযাত্রা-সাংস্কৃতিক আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক! রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সম্মিলন ১৯ ডিসেম্বর নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাঘায় পরিত্যক্ত ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধ মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন? গায়ে পোশাক আঁটছিলই না অনন্যার, একটি বিশেষ মাসাজ করাতেই কাজ হল এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি!

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:২৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:২৭:৪১ অপরাহ্ন
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন
গত ৮ আগস্ট ২০২৬ সৌদি আরবের রিয়াদ মহানগরে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আত্রাইয়ের নিহত ১১ জনের মধ্যে অবশিষ্ট ৪ জনের লাশ ৩১ অক্টোবর শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ৮ টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে বিকেলে আত্রাইয়ে নিজ নিজ বাড়ি পৌঁছেছে।

গত শুক্রবার সন্ধ্যায় এ চার লাশ গ্রহনের জন্য তাদের পরিবারের পক্ষ থেকে স্বজনরা ঢাকায় পৌঁছান এবং  শনিবার সকালে লাশের গাড়ি নিয়ে তারা আত্রাইয়ে আসেন। লাশগুলো নিজ নিজ বাড়ি পৌঁছার পর এলাকা জুড়ে শুরু হয় শোকের মাতম। স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

গত ৮ আগস্ট বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল ৩ টায় সৌদি আরবের রিয়াদ মহানগরীর শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় বাংলাদেশি কর্মীদের পরিচালনাধীন একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন বাংলাদেশি শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে ১১ জনই ছিলেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে ৭ জনের লাশ গত ২৮ আগস্ট আত্রাইয়ে পৌঁছায়। অন্য চার জনের ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ নির্ণয় করতে বিলম্ব হওয়ায় তাদের লাশ ৩১ অক্টোবর শনিবার নিজ নিজ বাড়ি পৌঁছে। 

যে চার জনের লাশ গতকাল এসেছে তারা হলেন, উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ (২৫), মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাছ প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক (৩০), মাধবপুর গ্রামের মজনুর ছেলে মাসিদুল সরদার সজীব (২৫) ও সাধননগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী (২৬)। এদিকে গতকাল বিকেলে লাশগুলো নিজ নিজ বাড়ি পৌঁছার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। লাশের স্বজনরা শুধুই বিলাপ করতে থাকেন এবং নানা আবেগের কথা ব্যক্ত করতে থাকেন। পরে প্রত্যেকের এলাকায় জানাজা নামাজ শেষে লাশগুলো দাফন করা হয়। 

ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভর মা হেলেনা বেগম বলেন, তার ছেলের মৃত্যুর আগের শুক্রবার দুপুরের দিকে ছেলের সাথে তার কথা হয়। বিশেষ করে সংসারের ঋণের টাকা পরিশোধের বিষয় কথা হয়। তবে সেই ঋণ আর পরিশোধ করা সম্ভব হলো না। ঋণের বোঝা মাথায় নিয়েই আমার ছেলের মর্মান্তিক বিদায় মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর। আমাদের এ ঋণ পরিশোধ ও সংসারের অভাব মোচনে প্রধান মন্ত্রীর সহায়তা কামনা করেন তিনি। 

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে আমার উপজেলার ১১ জন রেমিট্যান্স যোদ্ধাকে হারিয়ে আমরা গভীর শোকাহত। পূর্বে আসা ৭ জনের লাশের জানাজা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একত্রে করেছিলাম। এ চার জনের লাশও ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসার ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সব রকমের সহযোগিতা করা হয়েছে। আমরা সাধ্যমত এসব পরিবারগুলোকে সহযোগিতা করেছি এবং আরও সহযোগিতা করার ইচ্ছা আমাদের রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮