ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু ৫ লাখ কর্মী নেবে ইতালি, তালিকায় রয়েছে বাংলাদেশও গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:১৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:১৬:১৬ অপরাহ্ন
লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নাটোরের লালপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দিনব্যাপী ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৫টি গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজগুলোর উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

উদ্বোধন হওয়া রাস্তাগুলো হলো লালপুর হেডকোয়ার্টার (লালপুর আরএসডি) থেকে নিমতলী, দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর হাট থেকে মাঝগ্রাম রেল স্টেশন, মাঝগ্রাম হাট থেকে গোপালপুর ইউপি অফিস, কুজিপুকুর হাট থেকে মাঝগ্রাম রেল স্টেশন এবং কদিমচিলান ইউনিয়নের নাওদাড়া হাট থেকে কদিমচিলান ইউপি রাস্তা।

রাস্তাগুলোর নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) মো. আবির হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হামিদুর রহমান বাবু এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল্লাহ আল মামুন কচির সন্তান শেখ ফয়সাল আহমেদ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক