ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থী, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন তানোরে মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, সনদ ও ঋণের চেক বিতরণ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা নগরীজুড়ে পুলিশের অভিযানে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬

ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:৩৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:৩৯:৪০ অপরাহ্ন
ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে ফুলকুঁড়ি আসরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ফুলকুঁড়ি আসরের কার্যক্রম আগামী দিনে আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম এবং ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।

এ সময় ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আমান উল্লাহ, সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিশু-কিশোর ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত