রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বিনোদপুর বাজারের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি বাজার এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিনোদপুর সিটি মার্কেটে বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের সম্ভাবনা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যবসায়ীরা রাসিক প্রশাসককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নগরীর ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য উন্মুক্ত রাখা জরুরি। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের মাধ্যমে একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কাজ করছে রাজশাহী সিটি করপোরেশন।
তিনি আরও বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন বাবু, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বরজাহান আলী, সমিতির সাবেক সভাপতি শাহজাহান আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী রব্বান আলী ও সাইদুর রহমান।
এ সময় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদর রহমান ইমনসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক লিটনুর রহমান লিটন, ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি আজাদ আলী ও সাধারণ সম্পাদক আব্বাস আলী, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামিল ও সাধারণ সম্পাদক শাহাদ আলী, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান আলী, ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মুকুল আলী এবং ২৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, যুবদল নেতা আতিকুর রহমান মুন্টু ও সাবেক ছাত্রদল নেতা পিয়াস আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বাজার সমিতির সদস্য ও ফুটপাতের ব্যবসায়ীরাও অংশ নেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :