ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

আমেরিকায় টেক্সাসের নদীতে হড়পা বানে ভেসে মৃত্যু ৫১

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:৪১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:৪১:১৮ অপরাহ্ন
আমেরিকায় টেক্সাসের নদীতে হড়পা বানে ভেসে মৃত্যু ৫১ আমেরিকায় টেক্সাসের নদীতে হড়পা বানে ভেসে মৃত্যু ৫১
আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

রবিবার সকাল পর্যন্ত (ভারতীয় সময় অনুসারে) পানিতে ভেসে এই মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জন শিশু রয়েছে। নিখোঁজের সংখ্যাও আরও বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকাজে নামানো আপৎকালীন পরিষেবা দফতরের ৮৫০ জনকে। কেউ গাছে বা কোনও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কি না, তা দেখতে নদীর আশপাশে টহল দিচ্ছে হেলিকপ্টার।

শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে, গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। শনিবার জানা গিয়েছিল, ২৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা।

সপ্তাহান্তের ছুটিতে ‘সামার ক্যাম্প’ করতে নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা। তাদের মধ্যে ২৭ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিকটবর্তী শহর কেরভিলের প্রশাসক ডালটন রাইস জানিয়েছেন, ২৭ জন ছাত্রী ছাড়াও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তর অল্প সময়ে এতটা বেড়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

বন্যার সতর্কতাও সঠিক ভাবে দেওয়া হয়নি বলে স্বীকার করে নিয়েছে টেক্সাস প্রশাসন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই ঘটনার পর হোয়াইট হাউসের কাছে বিপর্যয় পরিস্থিতি ঘোষণার আর্জি জানান। তাঁর সেই আর্জি মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই ট্রাম্প এবং আমেরিকার ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া ট্রাম্প এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের