ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন সাংবাদিকবৃন্দ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৮:৪৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৮:৪৮:৩৭ অপরাহ্ন
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন সাংবাদিকবৃন্দ পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হৃদয়ে পাবনা ও বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম আয়োজিত ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’য় ক্যামেরার পেছনের গল্প শুনিয়েছেন পাবনায় কর্মরত টেলিভিশন ক্যামেরা সাংবাদিকরা।

মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা, কাজের প্রতি ভালোবাসা, নানা প্রতিকূলতা, ঝুঁকি এবং পেশাগত জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন তাঁরা।

পাবনার রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মেলায় ‘ক্যামেরার পেছনের গল্প’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন পাবনা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর শুরু হওয়া নয় দিনব্যাপী এ মেলার আয়োজক হৃদয়ে পাবনা ও বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম। মেলার এ আয়োজনে ক্যামেরা সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও কাজের নেপথ্যের গল্প তুলে ধরার জন্য। অনুষ্ঠানটি আমন্ত্রণ ও উপস্থাপনার মাধ্যমে পরিচালনা করেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ ।

আলোচনায় ক্যামেরা সাংবাদিকরা তাঁদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বলেন, টেলিভিশনের পর্দায়, অনলাইন সংবাদমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা যে সংবাদচিত্র দেখি, তার পেছনে থাকে অনেক পরিশ্রম, অপেক্ষা, ঝুঁকি ও দায়িত্ব। কয়েক সেকেন্ডের একটি ভিডিও কিংবা একটি স্থিরচিত্র ধারণের জন্য একজন ক্যামেরা সাংবাদিককে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কাজ করতে হয়।

তাঁরা বলেন, একজন ক্যামেরা সাংবাদিকের কাজ শুধু ক্যামেরায় ছবি ধারণ করা নয়; বরং ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বাস্তব চিত্র তুলে ধরা, সঠিক মুহূর্তটি ধারণ করা এবং দর্শকের কাছে সত্যনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে ভূমিকা রাখাও তাঁর দায়িত্ব। দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, বিক্ষোভ, রাজনৈতিক কর্মসূচি কিংবা জরুরি কোনো ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যেতে হয়। কখনো প্রচণ্ড রোদ, কখনো বৃষ্টি, ধুলাবালি, আবার কখনো প্রতিকূল পরিবেশের মধ্যেও দায়িত্ব পালন করতে হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা ক্যামেরার পেছনে থাকা এসব অভিজ্ঞতা তুলে ধরে দর্শকদের সামনে সংবাদচিত্র তৈরির নেপথ্যের পরিশ্রম ও বাস্তবতা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক রিপন (বাংলাভিশন ও দৈনিক ইছামতি), সহসভাপতি তুহিন আব্দুল্লাহ (স্পষ্টবাদী), সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ (সময় টেলিভিশন), সহসাধারণ সম্পাদক মিলন মাহমুদ (এটিএন নিউজ), অর্থ সম্পাদক শাহিনুর রহমান (চ্যানেল আই), দপ্তর সম্পাদক তুহিন মোল্লা (স্টার নিউজ), ক্রীড়া সম্পাদক সোহাগ মল্লিক (এখন টেলিভিশন), সাংস্কৃতিক সম্পাদক আল আমিন হোসেন (যমুনা টেলিভিশন) এবং দেশ টিভির ক্যামেরা পারসন সবুজ হোসেন।

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরা সাংবাদিকদের এ আয়োজন পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সংবাদচিত্র তৈরির নেপথ্যের গল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরার একটি সুযোগ সৃষ্টি করে। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান পাবনা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায়” আসার জন্য পাবনাবাসীর প্রতি আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার