ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ চা শ্রমিকদের বেতন-বোনাসের সাত লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭ মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ মৌসুমী-ওমর সানী কেন আলাদা থাকছেন, জানা গেল আসল কারণ ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা! চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা! ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড় শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী ফলন ভালো হলেও দুশ্চিন্তায় নওগাঁর কৃষকরা গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি পলাতক আ.লীগ নেতার বাড়িতে কী করছিলেন শ্রমিক নেতারা? মনের ভাষায় শুরু হলো বাক ও শ্রবণ প্রতিবন্ধীর দাম্পত্য জীবন গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা

সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৮:১৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৮:১৬:৪০ অপরাহ্ন
সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে নওগাঁর আরও পাঁচজনের মরদেহ দেশে ফিরছে শনিবার (৩১ অক্টোবর)। সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।এ খবরে আত্রাইয়ের স্বজনদের মধ্যে আবারও শোকের আবহ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ আগস্ট  ২০২৬ সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। এর মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি মরদেহগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। মরদেহগুলো দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।

শনাক্ত হওয়া নওগাঁর পাঁচজন হলেন, নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো দ্রুত দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে ইউএনও আরও জানান, অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। পরে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত করা হয়।

এর আগে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে আনা হয়েছিল। এবার আরও পাঁচজনের মরদেহ দেশে ফিরলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার