ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

সঙ্গী সম্পর্ককে মান্যতা না দিলেই খুশি সারা!

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:২৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:২৬:২১ অপরাহ্ন
সঙ্গী সম্পর্ককে মান্যতা না দিলেই খুশি সারা! সারা আলি খান এবং অমৃতা অরোরার সঙ্গে সারা। ছবি: সংগৃহীত
ভেঙে যাওয়া পরিবারের সন্তান। শৈশবেই বাবা-মায়ের সম্পর্ক তিক্ততায় পরিণত হতে দেখেছেন। ফলে সম্পর্ক, বন্ধন নিয়ে এক প্রকার উদ্বেগ বা উৎকণ্ঠা কাজ করা খুব স্বাভাবিক। এখন তিনি পূর্ণযৌবনা। সারা আলি খান। জীবনে প্রেম আসছে, প্রেম যাচ্ছে। সম্পর্ক হচ্ছে, সম্পর্ক ভাঙছে। শিখছেন, কী ভাবে মোকাবিলা করতে হয়, কোন মানুষ তাঁর জন্য সঠিক, কোন মানুষ নন। সইফ আলি খানের কন্যা নিজের মতো করে একখানি সূত্র তৈরি করে নিয়েছেন। আদৌ মানুষটি তাঁর জন্য সঠিক কি না, তা বোঝার জন্য একটি তত্ত্ব মেনে চলেন সারা।

সঙ্গী যদি লোকসমাজে তাঁদের সম্পর্ককে মান্যতা দিতে না চান, তা হলে সারার জন্য তিনি সঠিক। শুনে অবাক লাগবে। কারণ এই আচরণকে অধিকাংশ মানুষ সম্পর্কের ‘রেড ফ্ল্যাগ’ বা লাল সতর্কতা বলে গণ্য করেন। কিন্তু সারার কাছে এটিই গ্রহণযোগ্য। কিন্তু কেন?

অমৃতা অরোরার কন্যা বলছেন, ‘‘যদি আমার সঙ্গী আমাদের সম্পর্ক স্বীকার করতে রাজি না হয়, তা হলে আমি তাঁকে ১০৮টি গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিতে পারি। আমার কাছে এই পরিস্থিতি খুব বিরল আসলে। আমি চাই না, আমার সঙ্গী পুরুষ বলে সমস্ত বিল দেবে। আমরা ভাগাভাগি করে নেব। তা ছাড়া সে যদি আমায় সারা ক্ষণ জিজ্ঞাসা করে, আমি কোথায় আছি না আছি, বা জিপিএসের মাধ্যমে আমাকে ট্র্যাক করে অথবা আমার অবস্থান বার বার প্রমাণ করতে হয়, তা হলে সেটার মধ্যে আমি নেই।’’

সুতরাং অতিরিক্ত আঁকড়ে ধরা বা সম্পর্কে পুরোপুরি উৎসর্গ করে দেওয়ার রীতিতে বিশ্বাসী নন সারা। খোলামেলা পরিবেশে নিঃশ্বাস নিতে চান তিনি। বিশেষ করে একে অপরের প্রতি আনুগত্য প্রকাশ করার পরই পুরুষটির মধ্যে যদি নিয়ন্ত্রণ করার বৈশিষ্ট্য দেখা দেয়, সেখান থেকে বেরিয়ে আসেন। সম্ভবত আগের কোনও সম্পর্কে তিনি এমন পরিস্থিতিতে পড়ে ঠেকে শিখেছেন। অথবা মা-বাবার ব্যর্থ বিয়ের উদাহরণ অবচেতনে থাকে। তাই মান্যতা দেওয়া, সম্পর্ক স্বীকার করতে চাওয়া ইত্যাদিকে তিনি ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে দাঁড় করিয়েছেন। একটি সীমানা এঁকে নিয়েছেন। যা পেরোলে বিপদ।

তবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি মনোযোগ দেওয়া দরকার বলে মনে করেন সারা। তাঁর কথায়, ‘‘প্রত্যেকের ভালবাসা আলাদা ধরনের হয়। সঙ্গী আপনাকে সে ভাবে ভালবাসবে না, ঠিক যে ভাবে আপনি ভালবাসা পেতে চান। কিন্তু যত ক্ষণ তারা তাদের সেরাটুকু দিচ্ছে, তত ক্ষণ সব ভাল।’’ সারা মনে করেন, তিনি মানুষকে আরও ভাল ভাবে বুঝতে শিখেছেন। এখন তিনি অনেক বেশি পরিণত হয়েছেন বলে বিশ্বাস সারার।

সারা কোনও দিন ডেটিং অ্যাপ ব্যবহার করেননি। নতুন প্রজন্মের প্রতিনিধি হয়েও সামনাসামনি দেখা করে মানুষ চেনা, প্রেমে পড়ায় বিশ্বাসী শর্মিলা ঠাকুরের নাতনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক