ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ঘরোয়া উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে নিন রাসায়নিক মুক্ত ভেষজ ফেস ওয়াশ!

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:২০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:২০:৩০ অপরাহ্ন
ঘরোয়া উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে নিন রাসায়নিক মুক্ত ভেষজ ফেস ওয়াশ! ফাইল ফটো
মুখের সৌন্দর্য্য বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা করান অনেকে। অনেক ধরণের পণ্যও ব্যবহার করেন। যার মধ্যে ফেস ওয়াশ অন্যতম। তবে বাজার চলতি ফেস ওয়াশে নানা রকমের রাসায়নিক উপাদান থাকে। তাতে অনেক ক্ষেত্রেই ত্বকে ক্ষতির একটা ঝুঁকি থেকে যায়। তবে এবার আর চিন্তার কিছু নেই। কিছু ঘরোয়া উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ভেষজ ফেস ওয়াশ পাউডার।

ভেষজ ফেস ওয়াশ পাউডার তৈরি করতে যা যা লাগবে
১) লাল মসুর ডাল

২) বেসন

৩) চাল

৪) কফি পাউডার

৫) চন্দন গুঁড়ো

৬) হলুদ গুঁড়ো

ভেষজ ফেস ওয়াশ পাউডার কীভাবে তৈরি করবেন?
এই ফেস ওয়াশ পাউডার তৈরি করতে প্রথমেই লাগবে চাল এবং ডাল। তারপর তা পিষে মিহি গুঁড়ো তৈরি করে নিতে হবে। এবার মিশ্রণে কফি পাউডার, বেসন, চন্দন গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে একটি এয়ার টাইট কন্টেনারে এই পাউডারটি সংরক্ষণ করতে পারেন।

ভেষজ ফেস ওয়াশ পাউডার কীভাবে ব্যবহার করবেন?
প্রথমে হাতে সামান্য পাউডার নেবেন। তারপর তা দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর এটা মুখে লাগিয়ে নিন। তারপর হালকা হাতে ম্যাসাজ করুন। ম্যাসাজ করার পর মুখ ধুয়ে ফেলুন।

উপাদানগুলি উপকারিতা
১) মসুর ডাল- মুখের ত্বক গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এর ব্যবহার ব্রণ দূর করতে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে।

২) চাল- চালের গুঁড়ো ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং মৃত ত্বকের কোষ দূর করে। এটি ত্বকের রঙ উন্নত করতে এবং দাগ কমাতে সাহায্য করে।

৩) বেসন- বেসন ত্বকের জন্য একটি প্রাকৃতিক ক্লিনজার, এক্সফোলিয়েটর এবং উজ্জ্বলতা বৃদ্ধিকারী। এটি ত্বক থেকে ময়লা, অতিরিক্ত তেল এবং মৃত ত্বকের কোষ অপসারণ করে ব্রণ, ট্যান এবং দাগ কমাতে সাহায্য করে।

৪) কফি পাউডার- এটি ত্বককে টোন করে এবং ত্বকের রঙ উন্নত করে। এর ব্যবহারে কালো দাগ এবং ফোলাভাব কমে।

৫) চন্দনের গুঁড়ো- যদি আপনার মুখে ব্রণ থাকে তবে চন্দন কাঠের গুঁড়ো খুব উপকারী। কারণ এর শীতল প্রভাব মুখের ত্বককে শীতল করে।

৬) হলুদ গুঁড়ো- হলুদ ত্বকের বহু সমস্যা নিরাময় করে। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ