সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেয় নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।
সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। ব্যান্ডের বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি কোর্ট এলাকা মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, বিআরটিএ, নিসচা এবং পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা। সঞ্চালনা করেন বিআরটিএ রাজশাহীর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ শাহজামান হক। বিশেষ অতিথি ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, প্রতিটি সড়ক নিরাপদ হোক, প্রতিটি যাত্রা হোক নির্বিঘ্ন, এটাই সবার প্রত্যাশা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসন, বিআরটিএ, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। নিরাপদ সড়ক গড়ে তুলতে নিসচা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি এ কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাক গ্রুপের সভাপতি মো. রবিউল ইসলাম, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাইনুল হক মানা এবং অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তারসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সড়ক নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা ও পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশার অযাচিত আমদানি বৃদ্ধি বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অন্যদিকে, জেলা ট্রাক গ্রুপের সভাপতি মো. রবিউল ইসলাম সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিআরটিএ ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি চালক, পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও সাধারণ জনগণকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

মোঃ মাসুদ রানা রাব্বানী :