ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীলঙ্কাকে হারিয়েই বিশাল সুখবর পেল বাংলাদেশ দল

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:১১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:১১:৪০ অপরাহ্ন
শ্রীলঙ্কাকে হারিয়েই বিশাল সুখবর পেল বাংলাদেশ দল ছবি: সংগৃহীত
নিজের প্রিয় ফরম্যাট ওয়ানডে, তারপরও ৫০ ওভারের ম্যাচে হারের বৃত্তে আটকে পড়েছিল বাংলাদেশ দল। টানা ম্যাচ জয় বঞ্চিত ছিল টাইগাররা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে জয়ে ফিরেছে তারা। এরপরই বড় সুখবর পেয়েছে মিরাজ-শান্তরা।

এক ম্যাচ জিতেই আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরের আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ নেমে গিয়েছিল র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে।

তারপর চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ জিততে না পারায় গত মে মাসে আইসিসি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করার পর ২০০৬ সালের পর বাংলাদেশ নেমে যায় দশে। কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে আবারও ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশ ২০১৫ সালে বিশ্বকাপে ভালোর করার পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাতে উঠেছিল বাংলাদেশ।

দুই বছর পর ২০১৭ সালে মে মাসে বাংলাদেশ ওঠে ৬ নম্বরে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে যা বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে হারানোর পর আবারও ছয়ে উঠেছিল বাংলাদেশ। 

কিন্তু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে শুধু অবনমনই হয়েছে।  শ্রীলঙ্কাকে হারিয়ে সেই ধারাটা কিছুটা হলেও পরিবর্তন করল শান্ত-লিটনরা। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি