ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে?

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৭:৫৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৭:৫৩:১২ অপরাহ্ন
পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে?
পর্দায় এ বার ‘ডাকিনী বিদ্যা’। প্রচলিত ধারণা অনুযায়ী 'ডাকিনী বিদ্যা' শব্দবন্ধের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে মারণ, উচাটন, বশীকরণের মতো বিষয়, যার সাহায্যে নাকি সহজেই মানুষের ক্ষতি করা যায়। নামের মধ্যেই লুকিয়ে আছে ভয়। কিন্তু ডাকিনী বিদ্যা মানে শুধুই খারাপ, এমন নয়। সৌনব নাগ পরিচালিত ছবিতে উঠে আসবে এমন বার্তাই।

ছবির নাম ‘ডাকিনী বিদ্যা’। অভিনয় করছেন পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস, সাহেব চট্টোপাধ্যায়। ছবিতে দেখানো হবে, ডাকিনী বিদ্যা আসলে কোনও ক্ষতিকর সাধনা নয়।

তন্ত্রের ব্যবহার হয় কী ভাবে? তন্ত্রের প্রভাবে কি মানুষের শুধুই ক্ষতি হয়, না কি ভালও কিছু হয়? এই ছবি সেই কথাই বলবে। এই ছবির চরিত্রেরা কী ভাবে জড়িয়ে পড়েছে এই বিদ্যার সঙ্গে? সেই উত্তর থাকবে ছবিতে।

কারা আসলে ডাকিনী, যক্ষিণী, কর্ণপিশাচিনী? তাদের সঙ্গে সংযোগের বিদ্যা ঠিক কেমন? কী ভাবে লাভ করা যায় এই বিদ্যা? এই বিদ্যা অর্জন করার পর সাধকের কী পরিণতি হয়? সে সব উত্তরের সন্ধান মিলবে এই ছবিতে।

ছবির গল্পের পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য ও প্রতিশোধের আখ্যান। ছবির বেশ কিছু অংশের শুটিং হবে সুন্দরবনে। সেই সূত্র ধরে সুন্দরবনের কিছু মনোরম দৃশ্য উঠে আসবে পর্দায়। সেই সুন্দর প্রকৃতি কখনও ভয়ঙ্কর রূপও ধারণ করে। তবে রোমাঞ্চের মাঝে প্রেমেরও একটি গল্প উঠে আসবে সৌনব পরিচালিত ‘ডাকিনী বিদ্যা’-য়।

পরিচালক জানান, এ ছবি প্রেমের ছবি, এ ছবি জীবনের ছবি, এ ছবি প্রতিশোধের ছবি। ছবিতে যেমন ভয় আছে, তেমনই আছে প্রেম এবং নাচ-গানও। কী ভাবে তন্ত্র ছবির চরিত্রদের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করছে, তা-ই থাকবে ছবি জুড়ে।

উল্লেখ্য, অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরী, শ্রীতমা বৈদ্য, শ্রীতমা দে, অরুণাভ দে, শতদীপ সাহা, প্রদীপ ধর, পারমিতা মুখোপাধ্যায়, অনির্বাণ সিকদারও এ ছবিতে অভিনয় করছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়