ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:৫৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:৫৬:৪১ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর
পর্যটন, ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘৪র্থ ট্যুরিজম ফেয়ার অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আগামী ৪ থেকে ৭ নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় দেশীয় ও বৈচিত্র্যময় খাবার, হস্তশিল্প এবং উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে। এর মাধ্যমে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার, পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বিকাশের সুযোগ তৈরি হবে।

বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহিদ হোসেন বলেন, পর্যটনশিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন বলেন, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা পর্যটন, আতিথেয়তা, খাদ্যসংস্কৃতি ও উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের দর্শনার্থীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২