ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির বড় জয়

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:০৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:০৮:৫৮ অপরাহ্ন
মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির বড় জয় ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি।

রোববার (৬ জুলাই) সকালে মন্ট্রিলের সাপুটো স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। মেসি ছাড়াও দলের হয়ে গোল করেন আলেন্দে ও সেগোভিয়া।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই মন্ট্রিয়ালকে ১-০ তে এগিয়ে দেন প্রিন্স ওউসু। ৩৩ মিনিটে আলেন্দের গোলে সমতায় ফেরে মায়ামি। ৪০ মিনিটে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে বক্সের বাইরে থেকে জোড়ালো শটে স্কোরলাইন ৩-১ করেন সেগোভিয়া। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন মেসি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

কানাডার মন্ট্রিয়ালে পুরো মাঠেই আলো ছড়িয়েছেন এলএমটেন। এমএলএসের চলতি মৌসুমে এ নিয়ে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন এই আর্জেন্টাইন।

মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে খুশি দলটির কোচ। ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মাসচেরানো। তার মতে, ফিট থাকলে মেসিকে খেলতে দেওয়া উচিত। তিনি বলেন, ‘ও ফিট থাকলে খেলতেই চাইবে, আমরাও তাকে সেই সুযোগ দেব। সে মাঠে থাকলে আমাদের বিশাল সুবিধা হয়, আর আমরা সেটাই কাজে লাগাতে চাই। আমাদের বুঝতে হবে, লিও সবচেয়ে খুশি থাকে যখন সে মাঠে ফুটবল খেলছে।

উল্লেখ্য, লিগের ইস্টার্ন কনফারেন্সে ১৭ ম্যাচ ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মায়ামি। ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকায় ম্যাচ কয়েকটি কম খেলেছে তারা। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাটি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত