রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল ও নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযান চালিয়ে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মথুরাপুর বিলে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে পুকুর খননের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকারি রাস্তা। এ ঘটনায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এরপর দুপুর পৌনে ১টায় নূরপুর সোলাখুড়া বিলে অভিযান চালানো হয়। সেখানে একই অপরাধে আব্দুস সালাম (৬২) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) এসএম আব্দুল আলিম, উপপরিদর্শক রাব্বি ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক