ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা

নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:১০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:১০:১৫ অপরাহ্ন
নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার
নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে মোঃ সোহাগ আলী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় তাঁর ঘর থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও আট পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটের দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নজরুল মন্ডলের ছেলে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সোহাগ আলীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় অভিযানকারী দল। এ ছাড়া, ঘটনাস্থলে বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে ইয়াবা সেবনের কথাও তিনি স্বীকার করেন বলে জানানো হয়।

পরে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন, সিম কার্ড ও ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২