ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বদলগাছীতে ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই রাউজানে ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’

নওগাঁয় ১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৫:৩৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৫:৩৯:১৯ অপরাহ্ন
নওগাঁয় ১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী নওগাঁয় ১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী
নওগাঁর বদলগাছী উপজেলায় দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভিডাব্লিউবি (VWB) কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল অবৈধভাবে কেনা ও মজুত করার অভিযোগে ১১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন।

পরদিন বুধবার (২৮ অক্টোবর) এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

​স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় অসচ্ছল ও দুস্থ নারীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, চাল পাওয়ার পর অনেক উপকারভোগী পরিষদের বাইরে থাকা কিছু অসাধু ব্যবসায়ীর কাছে কম দামে তা বিক্রি করে দেন। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে এবং ১ হাজার ৯০০ কেজি চাল উদ্ধার করে জব্দ করে।

​কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনূর ইসলাম স্বপন জানান, ঘটনার সময় তিনি দাপ্তরিক কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি বলেন, উপকারভোগীরা পরিষদ থেকে চাল উত্তোলনের পর বাইরে বিক্রি করেছেন। ইউনিয়ন পরিষদের ভেতরে চাল বিক্রির কোনো ঘটনা ঘটেনি।

​এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বলেন, অবৈধভাবে চাল কেনাবেচার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় ১১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত ১ হাজার ৯০০ কেজি চাল বর্তমানে প্রশাসনের নিরাপদ হেফাজতে রয়েছে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২