ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১২:৩৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১২:৩৫:৪৮ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন
রাজশাহীর বাগমারা উপজেলার  মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি)  চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলামের বিরুদ্ধে এক গ্রাম পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত  ও অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে বাগমারা থানার মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য মেছের আলী জানান, তিনি ১০ নম্বর মাড়িয়া ইউনিয়ন পরিষদে প্রায় ২৭ বছর ধরে চাকরি করছেন। গত ২১ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম তাকে মুঠোফোনে কল করেন। তবে মোবাইল ফোনের সমস্যা ও নেটওয়ার্কজনিত কারণে তিনি কলটি ধরতে পারেননি। পরে ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান তাকে ডেকে ফোন বন্ধ রাখার কারণ জানতে চান। এ সময় নেটওয়ার্ক সমস্যার কথা জানালেও তার বক্তব্য না শুনে তাকে থাপ্পড় ও লাথি মারা হয় বলে অভিযোগ করেন মেছের আলী।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর ইউনিয়ন পরিষদের সদস্যরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রায় এক মাস পেরিয়ে গেলেও কোনো সমাধান তো হয়নি,উল্টো ঘটনা ধামাচাপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে মরিয়া হয়ে উঠেছে চেয়ারম্যান আশরাফুল। এমনকি ঘটনার বিচার চাইলে বা কোথাও অভিযোগ করলে তাকেই চুরির অপবাদ নিয়ে চাকরিচ্যুত করার হুমকি দেয় চেয়ারম্যান।কিন্ত্ত দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো সুবিচার না হওয়ায় তিনি সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।

এদিন মানববন্ধনে বক্তব্য দেন বাগমারা গ্রাম পুলিশের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, গ্রাম পুলিশ সদস্য আসলাম উদ্দিন, আসাদুজ্জামান, মোতালেব, আব্দুস সালাম, জালাল উদ্দিন, মোস্তাক আহমেদ, ফরিদ উদ্দিন ও আলা বক্স। বক্তারা বলেন, একজন গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে এমন আচরণের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,তার অপসারণ, ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলামের অব্যাহতির দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, পরিষদ থেকে দুস্থদের জন্য বরাদ্দ কিছু চাল হারিয়ে যায়। এ বিষয়ে মেছের আলীর কাছে জানতে চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়, তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে এবং এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে ডাকা হয়েছে। দুই পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫