ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে প্রায় দু’সপ্তাহ বন্ধ থাকার পরে রবিবার থেকে ফের বিমান চলাচল শুরু হয়েছিল সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু তার পরেই আবার হল হামলা!
ইরান সমর্থিত শিয়া বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের আকাশপথে ইতিমধ্যেই বড়সড় বিপর্যয় দেখা দিয়েছে। বাতিল হয়েছে চার হাজারেরও বেশি ফ্লাইট। বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়াম সোমবার এই তথ্য জানিয়েছে। সিরিয়ামের রিপোর্ট জানাচ্ছে, ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪ হাজার ৭১টি বাতিল করা হয়েছে।
অন্য দিকে, হুথির দাবি সোমবার ফের রিয়াদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। প্রসঙ্গত, অক্টোবরের গোড়াতেই ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি এক বিবৃতিতে সকল উড়ান সংস্থাকে সতর্ক করে দিয়েছিল। সৌদির বিমানবন্দর এবং আকাশসীমা ব্যবহার না করার জন্য ‘পরামর্শ’ দিয়েছিল তারা। জানিয়েছিল, পবিত্র শহরক মক্কা এবং মদিনার বিমানবন্দরগুলি বাদে সৌদির প্রতিটি বিমানবন্দরই ‘রণক্ষেত্রে’ পরিণত করা হবে।

আন্তজার্তিক ডেস্ক