ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৬:৫৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৬:৫৮:২০ অপরাহ্ন
অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল
প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্ঠা শর্মা বা শ্রুতি হাসানের মতো ফোলা ও ভরাট ঠোঁট অনেকেই চান। তাই লিপ ফিলার করানোর হিড়িক পড়েছে কমবয়সিদের মধ্যে। ঠোঁট পুরু করতে কেউ করাচ্ছেন বোটক্স, কেউ বেছে নিচ্ছেন ফিলার। ঠোঁটে সুচ ফোটাতে গিয়ে লক্ষ লক্ষ টাকাও খসাচ্ছেন। এটি এক ধরনের সৌন্দর্য চিকিৎসা, যাতে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। কেবল একটি ইঞ্জেকশনই যথেষ্ট। সেই ইঞ্জেকশনে ভরা থাকে সিন্থেটিক হায়ালুরনিক অ্যাসিড। ঠোঁটে সুচ ফোটালে তা চামড়া ভেদ করে ঢুকে কোষের ভিতরে এক রকম জেল ভরে দেয়। যাতে ঠোঁট ফুলেফেঁপে ওঠে। কিন্তু সকলের জন্য কি এই পদ্ধতি নিরাপদ? পুরু ঠোঁট চাইলে তার বিকল্প উপায়ও কিন্তু আছে।

লিপ ফিলারের বিকল্প পদ্ধতি

এলইডি লিপ লাইট


সৌন্দর্য চিকিৎসাই যদি করাতে হয়, তা হলে ফিলার নয়, এলইডি লাইটেও ঠোঁট পুরু হতে পারে। ত্বকের যত্নে যেমন এলইডি মাস্ক ব্যবহার করা হয়, ঠিক একই ভাবে ইনফ্রারেড রশ্মিকে কাজে লাগিয়েও ঠোঁটে ফোলা ভাব আনা যায়। এই রশ্মি ঠোঁটকে আরও বেশি কোলাজেন ও ইলাস্টিন প্রোটিন তৈরিতে উদ্দীপ্ত করে। ফলে ঠোঁট ফোলা দেখায়। ঠোঁটের প্রাকৃতিক গোলাপি আভাও ফিরিয়ে আনতে পারে।

হায়ালুরোনিক অ্যাসিড পেন

এই পদ্ধতিতে কোনও সুচ ব্যবহার করা হয় না। একটি বিশেষ এয়ার-প্রেশার পেন বা ন্যানো-ইনফিউশনের মাধ্যমে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরামকে উচ্চ চাপে ঠোঁটের উপরের স্তরে প্রবেশ করানো হয়, যা ঠোঁটে আর্দ্রতা ফিরিয়ে আনে। ঠোঁট ফোলাও দেখায়। এটি সম্পূর্ণ ব্যথাহীন পদ্ধতি। এতে রক্তপাত বা কালচে দাগের ঝুঁকি থাকে না। যাঁদের খুব পাতলা, যাঁরা ঠোঁটে সুচ ফোটাতে ভয় পান, তাঁরা এই পদ্ধতিতে ঠোঁটে ভরাট ভাব আনতেই পারেন।

আল্ট্রাসাউন্ড লিপ থেরাপি

রেডিয়ো ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ঠোঁটে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করা হয়। এর ফলে ঠোঁট প্রাকৃতিক ভাবে টানটান ও কিছুটা ভারী দেখায়। যাঁদের বয়সজনিত কারণে ঠোঁটের চারপাশ কুঁচকে গিয়েছে বা ঠোঁট খুব পাতলা, তাঁরা ঠোঁট ভরাট দেখাতে এই থেরাপি করাতে পারেন।

ঠোঁট ফোলা দেখানোর ঘরোয়া উপায়

দারচিনি ও পুদিনার তেল

২ চামচ নারকেল তেলের সঙ্গে এক ফোঁটা পেপারমিন্ট অয়েল বা দারচিনিগুঁড়ো মিশিয়ে ঠোঁটে হালকা মাসাজ করুন। এটি ঠোঁটে রক্ত চলাচল বৃদ্ধি করে। ফলে ঠোঁট ফাটার সমস্যা দূর হয়, ঠোঁট ভরাট দেখায় এবং কালচে ছোপ উঠে যায়।

সুগার স্ক্রাবিং

ব্রাউন সুগার ও মধু একসঙ্গে মিশিয়ে আলতো করে ঠোঁটে স্ক্রাব করুন। এতে মৃত কোষ দূর হয়, ঠোঁটে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ঠোঁট চকচকে, গোলাপি ও ভরাট দেখায়।

অ্যালো ভেরা ও নারকেল তেলের মাস্ক

১ চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে আধ চামচ নারকেল তেল মিশিয়ে ঠোঁটে মাসাজ করে ১৫ মিনিট রাখতে হবে। তার পর ধুয়ে ফেলে ভাল করে ময়েশ্চারাইজ়ার মালিশ করতে হবে। এই প্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ঠোঁট ভরাট দেখাবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২