ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান

‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৬:৫২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৬:৫২:১৯ অপরাহ্ন
‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর
আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন রিয়্যালিটি শোয়ের পরিচিত মুখ উর্ফী জাভেদ। এর আগে রাত ১০টার পর আবাসনে অতিথিদের প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। এই বিষয়ে মুম্বই পুলিশের সাহায্যও চেয়েছিলেন উর্ফী। এ বার তাঁর অভিযোগ, নিজের বাড়ির ভিতরে ‘কনটেন্ট’ শুট করার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে আবাসন কর্তৃপক্ষ। তাঁদের যুক্তি, সমাজমাধ্যমে সেই ভিডিয়ো আপলোড করা হয় বলে এই ধরনের শুটিং বাণিজ্যিক কাজের আওতায় পড়ে এবং তা উর্ফীর জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিযোগ করেন উর্ফী। তাঁর দাবি, সন্ধ্যা ৬টার পর কোনও অতিথি আবাসনে প্রবেশ করতে চাইলে বাসিন্দাদের বাড়িওয়ালার মাধ্যমে অনুমতি নিতে হবে— এমন একটি নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়মের বিরুদ্ধে পুলিশকে জানানোর পর থেকেই হেনস্থার ঘটনা শুরু হয়েছে বলে অভিযোগ তাঁর। নেটপ্রভাবী লেখেন, “আমার এই পদক্ষেপে ওদের ভঙ্গুর পুরুষ-অহংয়ে আঘাত লেগেছে। ওরা আমার বাড়িওয়ালাকে বলেছিল যাতে আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। কিন্তু তিনি তা করেননি। তাই এখন চার-পাঁচ জন পুরুষ আমাকে হেনস্থা করার জন্য এমন নীচ মানসিকতার কৌশল অবলম্বন করতে বাধ্য হয়েছে। নিজের জন্য খানিকটা গর্বই হচ্ছে।”

উর্ফীর আরও অভিযোগ, তাঁর অতিথিদের সঙ্গে ক্যামেরা বা শুটিংয়ের সরঞ্জাম রয়েছে বলে সন্দেহ হলে তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি, অতিথিদের ব্যাগও পরীক্ষা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এই ধরনের বিধিনিষেধের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। উর্ফী লেখেন, “প্রত্যেকে নিজের বাড়িতে কনটেন্ট শুট করেন। তা হলে এই নিয়ম আদৌ কী ভাবে আইনসঙ্গত? নিজের বাড়িতে আমি কী করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়!”

কাজের ক্ষেত্রে সম্প্রতি সানি লিয়োনি, কর্ণ কুন্দ্রা এবং নিয়া শর্মার সঙ্গে রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’ সঞ্চালনার দায়িত্বে দেখা গিয়েছে উর্ফীকে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২