ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

হিমাচলে হড়পা বান ও ধসে মৃত বেড়ে ৭৪, এখনও ধ্বংসস্তূপে আটকে অন্তত ৩০!

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০২:৫৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০২:৫৫:০৭ অপরাহ্ন
হিমাচলে হড়পা বান ও ধসে মৃত বেড়ে ৭৪, এখনও ধ্বংসস্তূপে আটকে অন্তত ৩০! ছবি: সংগৃহীত
হিমাচলে হড়পা বান ও ধসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ২০ জুন থেকে এখনও পর্যন্ত সে রাজ্যে ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মন্ডী। সেখানে এখনও ধ্বংসস্তূপে আটকে অন্তত ৩০ জন। তাঁদের উদ্ধারে শনিবার থেকে আরও তৎপর হয়েছে জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং সেনা। কিন্তু দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

এর মধ্যে রবিবারেও ঝড় এবং ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, মন্ডী, কাংড়া, সিরমৌরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে উদ্ধারকাজ আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। মন্ডীর ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন বলেন, ‘‘নিখোঁজ ব্যক্তিরা কোথায় রয়েছেন, তা এখনও আমরা খুঁজে বার করতে পারিনি। ভৌগোলিক কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।’’ থুনাগে উদ্ধারকাজের জন্য পাঠানো হয়েছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশকে।

প্রশাসন জানিয়েছে, গত ২০ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে হিমাচলের নানা জায়গায় লাগাতার মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান হয়েছে। ধস নেমেছে জায়গায় জায়গায়। প্রায় ছ’শো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। অন্তত ১১৫ জন জখম। রাজ্য জুড়ে বন্ধ ২৩৮টি রাস্তা। কোনওটি হড়পা বানে ভেসে গিয়েছে। কোনওটিতে ধস নেমে পুরোপুরি বন্ধ। কোনও আবার রাস্তা প্লাবিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড