ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার

মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৫:০০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৫:০০:৫০ অপরাহ্ন
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান
একজন মুক্তিযোদ্ধাকে দাফন করতে বাধা দেওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ কাজের পরিণতি সংশ্লিষ্টদের ভোগ করতে হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না। যারা এমন কাজ করেন, শেষ পর্যন্ত তারা সমাজে নিন্দিত হবেন এবং এ ধরনের কাজের জন্য সমর্থন পাবেন না।

তিনি আরও বলেন, আমাদের সামনে যে তথ্য সামনে এলো, সেটা খুবই আসলে দুঃখজনক যে পলিটিক্যাল পার্টি এটার সঙ্গে ইনভলভ হয়ে কাজগুলো করেছে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি এটার কনসিকুয়েন্স তারা ফিল করবে।

অতীতের একটি ঘটনার উদাহরণ টেনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিছু মানুষের বিচার হওয়ার পর তাদের মরদেহের সঙ্গে এমন আচরণ করা হয়েছিল। তখন ওই বিচারগুলোর পক্ষে থাকা ব্যক্তিরাও মরদেহের সঙ্গে এমন আচরণ পছন্দ করেননি।

তিন বলেন, একটা মানুষ যখন মারা যান, তখন আসলে তিনি এই অধিকার রাখেন। তিনি মারা গেছেন এবং তার বিচার পরবর্তীতে সৃষ্টিকর্তার কাছে হবে।

তিনি আরও বলেন, এইখানে যারা এই কাজগুলো করেন, তারা আসলে সমাজে আলটিমেটলি নিন্দিত হবেন। সমাজে তারা তাদের প্রশংসা বা কোনোভাবেই এটার থেকে সমর্থন পাবেন না।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২