ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য ‘উড়ন্ত রেডারে’র বহর বাড়াচ্ছে চিন, দেখাল উপগ্রহচিত্র! রশ্মিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলে সমালোচনার শিকার জাভেদ, পাশে দাঁড়াতে গিয়েও কটাক্ষের মুখে! কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু! দাফনের জায়গা না থাকায় ঘরেই কবর হলো বৃদ্ধের ‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’

বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা!

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:২৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:২৮:০০ অপরাহ্ন
বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতুস্রাব নিয়ে খোলামেলা আলোচনা করলেন রশ্মিকা মন্দানা। অভিনেত্রী জানালেন, সেই কঠিন দিনগুলিতে কী ভাবে তাঁর পাশে থাকেন বিজয় দেবরকোন্ডা।

সাক্ষাৎকারে রশ্মিকা বলেন, ঋতুস্রাবের দিনগুলিতে বিজয় তাঁর পাশে থাকেন। বিজয় খুবই সংবেদনশীল এই বিষয়। যদিও ছোটবেলায় তাঁদের বাড়িতে এই নিয়ে কখনও খোলামেলা আলোচনা হয়নি। রশ্মিকা বলেন, ‘‘ও আমাকে ভীষণ ভাল বোঝে। যদি কোনও কারণ ছাড়াই মনখারাপ লাগে, আমি ওকে আগেই বলে দিই যে, কয়েকদিনের মধ্যেই আমার ঋতুস্রাব শুরু হবে।’’ অভিনেত্রী আরও বলেন, ‘‘একজন পুরুষ হিসেবে এর থেকে বেশি তো আশা করতে পারো না। এমন তো নয় যে, ও জরায়ুটা বার করে দিতে পারবে। কিন্তু এটা জেনে ভাল লাগে যে, ও পাশে আছে।’’

ঋতুস্রাবের দিনগুলিতে স্ত্রী রশ্মিকার খুবই যত্ন নেন বিজয়। রশ্মিকা জানান, ‘‘ঋতুস্রাবের সময় ও আমার পেটে হাত বুলিয়ে দেয়, হাত-পা টিপে দেয়। ও বলে, ‘আমি এটুকুই করতে পারি’।’’ ব্যথা কমাতে হট প্যাড এবং জিরে ভেজানো জল খাওয়ার টোটকাও ভাগ করেছেন রশ্মিকা।

অভিনেত্রী রশ্মিকা তাঁর প্রথম ঋতুস্রাব হওয়ার অভিজ্ঞতাও ভাগ করে নেন সাক্ষাৎকারে। তিনি বলেন, তখন এতটাই ভয় পেয়েছিলেন যে, কাউকে বলতেও পারেননি। স্যানিটারি প্যাডের মতো কিছু যে হয়, সেটাই নাকি তিনি জানতেন না! অভিনেত্রী বলেন, ‘‘আমার মনে আছে, তোয়ালে ভাঁজ করে প্যাড হিসেবে ব্যবহার করেছিলাম। কারণ, জানতামই না স্যানিটারি প্যাড বলে কিছু আছে। কোনও কারণে ভেবেছিলাম, এটা এক বারই হবে।’’

রশ্মিকা বলেন, ঋতুস্রাবের সময় তাঁর প্রচণ্ড ব্যথা হয়। ফিল্ম সেটে আজও মেনস্ট্রুয়াল লিভের মতো সুবিধা নেই বলে আক্ষেপ করেন তিনি। রশ্মিকার কথায়, আজ ইন্ডাস্ট্রিতে অনেক গুরুত্বপূর্ণ পদে মহিলারা থাকলেও, ঋতুকালীন ছুটি ছাড়াই কাজ করাটাই তাঁদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে, যা দুঃখজনক।

মুম্বই নিবাসী স্ত্রীরোগ চিকিৎসক অর্চনা ধবন বজাজের মতে, আলতো ভাবে মালিশ এবং স্নেহের স্পর্শ মহিলাদের ঋতুস্রাবের ব্যথা সামলাতে সাহায্য করে অনেক ক্ষেত্রেই। সেই সময় সঙ্গী মানসিক ভাবে পাশে থাকলে যন্ত্রণা অনেকটাই কাটিয়ে ওঠা যায়। চিকিৎসক বলেন, ‘‘কিছু মহিলার ক্ষেত্রে পেটে আলতো ভাবে মালিশ করলে ঋতুস্রাবের যন্ত্রণা কমেতে দেখা যায়। তবে হাত ও পায়ে মালিশের সঙ্গে ঋতুস্রাবের ব্যথা কমার সরাসরি কোনও সম্পর্ক নেই। যদিও হাত-পায়ে মালিশ শরীরকে শান্ত করতে, মানসিক চাপ কমাতে সাহায্য করে।”

এই দিনগুলিতে সঙ্গীর পাশে কী ভাবে থাকবেন?

রশ্মিকা-বিজয়ের মতো বোঝাপড়া গড়ে তুলতে চাইলে পুরুষেরা কয়েকটি ছোট বিষয় খেয়াল রাখতে পারেন —

১. বিচার নয়, মন দিয়ে শোনা: এই সময় মেজাজ ওঠানামা করে। তাই কেন এমন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন না তুলে বা জ্ঞান না দিয়ে, শুধু মন দিয়ে তাঁর কথাটা শুনুন।

২. আন্দাজ নয়, সরাসরি জিজ্ঞেস করুন: ওঁর কী লাগবে, সেটা নিজে থেকে ধরে নেবেন না। সরাসরি জিজ্ঞেস করুন — “এই মুহূর্তে তোমার কী প্রয়োজন?” কখনও সেটা একটু পাশে থাকা, কখনও একটু একা থাকতে দেওয়া, কখনও বা ঘরের কাজে একটু হাত লাগানো হতে পারে।

৩. খোলামেলা কথা বলুন: ঋতুস্রাবের সময় হরমোনের পরিবর্তন নিয়ে লুকোচুরি নয়, খোলামেলা আলোচনা করুন। এই সহজ কথাবার্তাই পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার