ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলাচিপায় ১৩টি বিষধর সাপের বাচ্চা অবমুক্ত পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদিত্য থেকে কার্তিক, একের পর এক প্রাক্তন প্রেমিককে ফোন করলেন অনন্যা! কেন এমন করলেন অভিনেত্রী? কুড়িগ্রামে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৭ চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়! যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায় মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু বাঘায় সমবায়ীদের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরবোঝাই ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক পানের দোকানে ব্যর্থ হয়ে ভিক্ষুককে জাল টাকা গছানোর চেষ্টা, অতঃপর... বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি রুয়েটে তামার তার চুরির সময় হাতেনাতে যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৭:৫৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৭:৫৫:৪৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় স্মার্টফোন, বিড়ির পাতা, মসলা এবং চোরাচালানে ব্যবহৃত যানবাহন জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

আজ ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকালে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত এসব মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৩টি বিভিন্ন প্রকার ভারতীয় স্মার্টফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এর কিছুক্ষণ পর, একই দিন সকাল ৯টা ৫০ মিনিটে মনোহরপুর বিওপির নিয়মিত টহল দল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অপর একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।

অভিযানে জব্দকৃত মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, মসলা ও বাইসাইকেল নিয়ম অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, মাদক এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে ৫৩ বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫