স্কুলের টিফিনে বা বিকেলের জলখাবারে প্রতিদিন সেই একঘেয়ে পাউরুটি বা চাউমিন খেতে ভাল লাগে না। বিশেষ করে ছোটদের টিফিন নিয়ে রোজই ভাবতে হয়। তাদেরও একঘেয়ে খাবারে অরুচি। স্বাদ বদলাতে ডিম দিয়ে বনিয়ে ফেলুন মুখরোচক কিছু স্ন্যাক্স। অমলেট বা সেদ্ধ ডিম বা ফ্রেঞ্চ টোস্টের বাইরে গিয়ে ডিম দিয়ে মুখরোচক কিছু ফিউশন স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন।
ডিমের তন্দুরি: ৩টে ডিম সেদ্ধ করে নিন। তার পর জল ঝরানো টক দই, আদা, রসুনবাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা, স্বাদমতো নুন ভাল মিশিয়ে নিন। গোটা ডিমের বাইরে গভীর করে ছুরির আঁচড় দিন যাতে মশলা ভিতর পর্যন্ত যায়। মিশ্রণটি আধ ঘণ্টা ডিমে মাখিয়ে নন স্টিক কড়াই বা তন্দুর করার পাত্রে অল্প তেল বা মাখন দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিন। ডিমগুলি অর্ধেক করে, ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।
ডিমের ফ্রিতাতা: একটি পাত্রে ডিমগুলি সামান্য নুন ও গোলমরিচগুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। নন-স্টিক প্যানে মাখন বা তেল গরম করে পেঁয়াজ, মাশরুম এবং পালংশাক দিয়ে ৩-৪ মিনিট হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখুন। সব্জি সেদ্ধ হলে উপর থেকে ফেটানো ডিমের মিশ্রণ ঢেলে দিন। আঁচ কমিয়ে টম্যাটো কুচি ও গ্রেট করা চিজ় দিয়ে দিন। প্যানটি ঢাকা দিয়ে কম আঁচে ৮-১০ মিনিট রান্না হতে দিন। ডিম লালচে হয়ে এলে ও উপরটা জমে গেলে ত্রিকোণ আকারে কেটে পরিবেশন করুন।
এগ পনির পকেট রোল: একটি পাত্রে ২টি ডিম ভাল করে ফেটিয়ে নিন। নন-স্টিক প্যানে সামান্য মাখন দিয়ে ফেটানো ডিম দিয়ে আঁচ কমিয়ে দিন। উপর থেকে গ্রেট করা পনির ও গোলমরিচ ছড়িয়ে দিন। ডিমটা একটু সেদ্ধ হয়ে এলে উপর থেকে একটি পাতলা রুটি বা র্যাপ বসিয়ে হালকা চেপে দিন। এর পর দু’দিক থেকে ফোল্ড করে পকেটের মতো বানিয়ে এপিঠ-ওপিঠ সেঁকে নিন। পুদিনার চাটনি দিয়ে টিফিন বাক্সে ভরে দিন।

ফারহানা জেরিন