ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

‘মব’ তৈরি করে ট্রিপল মার্ডার: নেতৃত্বে চেয়ারম্যান-মেম্বার

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন
‘মব’ তৈরি করে ট্রিপল মার্ডার: নেতৃত্বে চেয়ারম্যান-মেম্বার ‘মব’ তৈরি করে ট্রিপল মার্ডার: নেতৃত্বে চেয়ারম্যান-মেম্বার
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মব গঠনের মাধ্যমে একই পরিবারের এক নারী ও তার দুই সন্তানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার মূল নেতৃত্বে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ ও সদস্য বাচ্চু মিয়া। হামলায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর আরেক মেয়ে, যিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে চেয়ারম্যান-মেম্বারের নেতৃত্বে একদল লোক রোকসানা আক্তার রুবির (৫৫) বাড়ি ঘেরাও করে হামলা চালায়। প্রাণ হারান রুবি ও তার সন্তান রাসেল মিয়া (২৮) ও তাসফিয়া আক্তার জোনাকি (২৯)। আহত হন আরেক মেয়ে রুমা আক্তার (২৬)।

মূল ঘটনার সূত্রপাত হয় স্থানীয় ওষুধের দোকান থেকে একটি মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে। অভিযুক্ত তরুণ মারুফ ছিলেন নিহত জোনাকির স্বামী মনির হোসেনের সহযোগী। মোবাইল চুরির অভিযোগে স্থানীয় মেম্বারদের নেতৃত্বে মারুফকে মারধর করা হলে, রুবি তাকে ছাড়াতে গিয়ে বিরোধে জড়ান। এই বিরোধ থেকেই পরদিন সকালেই মর্মান্তিক এই হামলা ঘটে।

রুবির আরেক মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৬ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে অন্তত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন ইউপি সদস্য বাচ্চু মিয়াও। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও র‍্যাব জানিয়েছে, নিহতদের মাথায় ভারী বস্তু ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের মতে, হামলার সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরদিন জানাজা ও দাফনে অংশ নিতে পারেন মাত্র ৮–৯ জন। ঘটনার পর থেকে কড়ইবাড়ি গ্রামের অধিকাংশ পুরুষ পলাতক।

র‍্যাব-১১–এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “মূলত একটি মোবাইল চুরিকে কেন্দ্র করেই এমন নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।” এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা