ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত

আজ পবিত্র আশুরা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন
আজ পবিত্র আশুরা আজ পবিত্র আশুরা
আজ ১০ মহররম, পবিত্র আশুরা। দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে শোক, ত্যাগ ও আত্মোৎসর্গের প্রতীক। ৬১ হিজরির এই দিনে কারবালার প্রান্তরে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র, ইমাম হোসেন (রা.)। তিনি ছিলেন হজরত আলী (রা.) ও হজরত ফাতেমা (রা.)-এর পুত্র।

ইসলামী ইতিহাস অনুযায়ী, হজরত আলীর (রা.) মৃত্যুর পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন হজরত মুয়াবিয়া (রা.)। পরে তিনি জীবিত অবস্থায় তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার হিসেবে মনোনীত করেন। ইয়াজিদের নেতৃত্বকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান ইমাম হোসেন (রা.)। তিনি প্রতিবাদস্বরূপ মদিনা ত্যাগ করে কুফা অভিমুখে যাত্রা করেন এবং কারবালায় পৌঁছে অবস্থান নেন।

ইয়াজিদের নির্দেশে উমর ইবনে সাদের নেতৃত্বে চার হাজার সৈন্য কারবালায় এসে ইমাম হোসেন (রা.)-এর ওপর অবরোধ আরোপ করে। পানি সরবরাহ বন্ধ করে দিলে শিশু ও নারীরা তৃষ্ণায় কাতর হয়। তবুও আত্মসমর্পণ না করে, অবরোধের বিরুদ্ধে লড়াইয়ে ইমাম হোসেন (রা.) ও তাঁর ৭২ জন সঙ্গী শহীদ হন। শিমার ইবনে জিলজুশান নির্মমভাবে তাঁকে হত্যা করে।

এই বেদনাবিধুর ঘটনার স্মরণে আজকের দিনটি মুসলিম বিশ্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে। বিশেষভাবে শিয়া মতাবলম্বীরা ইমাম হোসেনের শাহাদতের শোক পালন করেন। রাজধানী ঢাকাসহ সারাদেশে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার সবচেয়ে বড় মিছিলটি বের হবে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে, যা বিভিন্ন সড়ক অতিক্রম করে ধানমন্ডি লেকে প্রতীকী 'কারবালা' প্রান্তে শেষ হবে। সকাল ১০ টায় প্রতিবছরের মতো সবচেয়ে বড় তাজিয়া মিছিল হবে বলে জানান ভক্ত অনুরাগীরা।

ইবাদত : হাদিসে এসেছে, আশুরার রোজা পালনে বিগত এক বছরের গুনাহ মাফ হয়। ইসলামের প্রাথমিক যুগে মহররম মাসে রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরি সনে রমজানের রোজা ফরজ হওয়ার বিধান নাজিল হলে আশুরার রোজা ঐচ্ছিক হিসাবে বিবেচিত হয়। আশুরার দিন এবং আশুরার আগের দিন (৯ তারিখ) অথবা পরের দিন (১১ তারিখ) মিলিয়ে দুটি রোজা পালনের জন্য রাসুলুল্লাহ (সা.) নসিহত করেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মহররম মাসের রোজা।

আশুরা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় বলেন, “আমি ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর আত্মোৎসর্গ অত্যাচারের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে বেশি বেশি নেক আমল করে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক