ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল রাকসুর মেয়াদ শেষ আজ, বাড়ছে না মেয়াদ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য ‘উড়ন্ত রেডারে’র বহর বাড়াচ্ছে চিন, দেখাল উপগ্রহচিত্র! রশ্মিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলে সমালোচনার শিকার জাভেদ, পাশে দাঁড়াতে গিয়েও কটাক্ষের মুখে! কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু!

রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:১৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:১৭:১০ অপরাহ্ন
রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া
ঐতিহাসিক রামরাই দিঘি, যা স্থানীয়ভাবে রাণীসাগর নামে পরিচিত, তার সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে।

উপজেলা উন্নয়ন ফোরাম ও শুভ শক্তি ইউনিটের অর্থায়নে দিঘি প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে প্রথম ধাপে ২০০টি কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে সবুজে সুশোভিত হয়ে উঠবে ঐতিহাসিক এই পর্যটনস্থল।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।

শুভ শক্তি ইউনিটের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মেহেদী হাসান শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, ছাত্রদল নেতা লেমন, শুভ শক্তি ইউনিটের সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইশরাত জাহান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ঐতিহ্যবাহী রামরাই দিঘির পাড়ে ২০০২ সালে বর্তমান রাষ্ট্রপতি প্রথম লিচুগাছ রোপণ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে ঘোষণা দিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ঐতিহাসিক দিঘিটির সৌন্দর্য বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও করতে হবে। অনুষ্ঠানের সভাপতি ও শুভ শক্তি ইউনিটের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ বলেন, জনস্বার্থে রাণীশংকৈল উপজেলাকে সবুজে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে তাঁরা কাজ করছেন। এরই অংশ হিসেবে রামরাই দিঘির পাড়ের পরিত্যক্ত জমিতে প্রথম পর্যায়ে ২০০টি কৃষ্ণচূড়া গাছ লাগানো হচ্ছে। পরবর্তী সময়ে সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ গাছও রোপণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, গাছগুলো বেড়ে উঠলে দিঘি প্রাঙ্গণের সৌন্দর্য বহুগুণ বাড়বে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের উন্নয়নেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।আয়োজকেরা জানান, ঐতিহাসিক রামরাই দিঘি রাণীশংকৈলের অন্যতম পরিচিত স্থান। এর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য সংরক্ষণে পরিকল্পিত বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে শুধু গাছ লাগানো নয়, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও স্থানীয় মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার