ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

তানোরে ফার্মেসীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটের কারবার! গ্রেফতার-৫

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:২৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:২৬:৫৩ পূর্বাহ্ন
তানোরে ফার্মেসীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটের কারবার! গ্রেফতার-৫ তানোরে ফার্মেসীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটের কারবার! গ্রেফতার-৫
রাজশাহীর তানোরে ফার্মেসীতে ঔষুধ বিক্রির আড়ালে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রিকালে ৫জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় তানোর থানাধীন কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ-৪১,৩০০/-উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ ময়েজ উদ্দিন (৭৩), তিনি তানোর থানার মাসিন্দা গ্রামের মৃত হাজী মেছের আলীর ছেলে, মোঃ খোকন (৩৫), তিনি একই গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে, মোঃ হাফিজুর (৩৫), তিনি মৃত রিয়াজ উদ্দিনের ছেলে, মোঃ ইসমাইল হোসেন (২৬), তিনি একই থানার রাইতান বড়শো গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে ও একই গ্রামের মোঃ ছারু খান (২৯), তিনি মোঃ ওহাব আলীর ছেলে।

রবিবার সকাল সাড়ে ৯টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, তানোর থানাধীন কালীগঞ্জ বাজারে মাদক কারবারী মোঃ ময়েজ উদ্দিনের ঔষধের দোকানে  ট্যাপেন্টাডল ট্যাবলেট মজুদ রেখে মাদক কারবারী ও মাদক সেবিদের কাছে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত ফার্মেসীতে অভিযান চালিয়ে ১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করে হয়।

জিজ্ঞাসাকবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। দীর্ঘদিন যাবত ফার্মেসীতে ওষুধ বিক্রির আড়ালে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

এ ব্যাপরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের সোপর্দ করেছে তানোর  থানা পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২