ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার সংগীতশিল্পী আসিফ আকবর মামলা করলেন পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ নগরীজুড়ে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০ ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু গোদাগাড়ীতে শত বোতল এস্কাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বৈদ্যুতিক তার চুরি করতে কবরস্থানে চোরের দল

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৬:৪৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৬:৪৭:৩৩ অপরাহ্ন
বৈদ্যুতিক তার চুরি করতে কবরস্থানে চোরের দল বৈদ্যুতিক তার চুরি করতে কবরস্থানে চোরের দল
সিরাজগঞ্জের তাড়াশে চোরের দল একটি কবরস্থানের বৈদ্যুতিক কাজে ব্যবহৃত প্রায় এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে তাড়াশ পৌর এলাকার ভাদাস মহল্লার কবর স্থানে ওই চুরির ঘটনা ঘটে।

বিষয়টি ভাদাস মহল্লার কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোহা. আবু তোহা নিশ্চিত করেছেন। তিনি কবরস্থানের বৈদ্যুতিক কাজে ব্যবহৃত প্রায় এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদ্যুতের তার চুরি বিষয়ে ক্ষোভ ঝেড়ে বলেন, কবরস্থানের জিনিস চুরি হবে। এর জন্য যেমন আমরা অপ্রস্তুত হয়েছি, পাশাপাশি এর ধরনের চুরির জন্য প্রস্তুতও ছিলাম না।

জানা গেছে, তাড়াশ পৌর সদরের অর্ধ কিলোমিটার দূরত্বে শতবর্ষী ভাদাস কবরস্থানটি কয়েক বিঘা এলাকাজুড়ে অবস্থিত। আর সেখানে এলাকার তিন-চারটি গ্রামের মৃত লোকজনকে দাফন করা হয়।

এ দিকে বহু বছরের পুরোনো এ কবরস্থানে বর্তমানে প্রাচীর নির্মাণ, লাইটিংসহ অন্যান্য কাজের জন্য কবরস্থান পরিচালনা কমিটি কয়েক দিন আগে প্রায় এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদ্যুতের তার কিনে আনেন। যা কবরস্থানের একপাশে সংরক্ষিত ছিল। আর সে বিদ্যুতের তারই গত রাতে যে কোনো সময় চোরের দল চুরি করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মোল্লা জানিয়েছেন, বিষয়টি শুনেছি। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অবশ্য, ভাদাস মহল্লার কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোহা. আবু তোহা বলেন, অফিস ছুটির পর থানায় গিয়ে এ অভিযোগ দাখিল করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের

হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের