ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালাক দেওয়া স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১১:০৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১১:০৯:৪৬ অপরাহ্ন
তালাক দেওয়া স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ তালাক দেওয়া স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে গোলাম রাব্বি নামে এক কাতার প্রবাসী যুবককের বিরুদ্ধে। শনিবার (৫ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

অভিযুক্ত গোলাম রাব্বি তীর উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার আজিজ মোল্লার ছেলে। 

লিখিত অভিযোগে তিনি বলেন, ২০১৯ সালের ২ আগস্ট গোলাম রাব্বির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর সে আমার কাছে যৌতুক দাবি করে শারীরিক নির্যাতন চালাতো। আমার পরিবার থেকে তাকে ৭ লাখ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে আমার সাবেক স্বামী বরিশাল বেলতলা ভাড়া বাসায় রেখে প্রবাসে চলে যায়।

ভুক্তভোগী বলেন, প্রবাসে থাকাকালীন বিভিন্ন কথা প্রসঙ্গে আমাকে মৌখিক তালাক দেয় এবং চলে যাওয়ার কথা বলে। গত ১৬ ফেব্রুয়ারি  আমি কাজির মাধ্যমে তালাক দেই। সে বিদেশ থেকে আসার পরদিন গত ১৯ মার্চ ঢাকায় আমার বড় বোনের বাসায় চলে যাই। সেখান থেকে আমাকে নিয়ে ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বেলতলা ভাড়া বাসায় নিয়ে আমাকে তালাবদ্ধ করে ধর্ষণ করে। পরে আমি তার বাসা থেকে পালিয়ে আসি।

তিনি আরও বলেন, পরে আমার দপদপিয়া কয়া এলাকার এমদাদুল হকের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে আমার বিরুদ্ধে আদালতে স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার মিথ্যা মামলা দেয় রাব্বি এবং মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মামলার কারণে ১৩ দিন কারাগারে থাকার পরে আমার জামিন হয়। আমাদের হত্যাসহ বিভিন্ন হুমকি দেন। এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর ইমদাদুল হকও উপস্থিত ছিলেন। এ বিষয়ে অভিযুক্ত গোলাম রাব্বি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার