ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় বিয়ের কথা বলে বাড়িতে এনে লাপাত্তা প্রেমিক, প্রেমিকার অনশন

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১০:৫৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১০:৫৯:০৭ অপরাহ্ন
বগুড়ায় বিয়ের কথা বলে বাড়িতে এনে লাপাত্তা প্রেমিক, প্রেমিকার অনশন বগুড়ায় বিয়ের কথা বলে বাড়িতে এনে লাপাত্তা প্রেমিক, প্রেমিকার অনশন
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে নাজমুল হাসান (৪০) নামের এক ব্যবসায়ীর বাড়িতে দুই দিন ধরে অবস্থান নিয়েছেন তার প্রেমিকা। প্রেমিকার দাবি, বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে এনে নাজমুল হাসান বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

এ ঘটনায় শনিবার (৫ জুলাই) দুপুর ১২টায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাজমুল হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।প্রেমিক নাজমুল হাসান উপজেলার চৌকিবাড়ী গ্রামের মোমতাজুর রহমানের ছেলে এবং প্রেমিকা একই গ্রামের মেয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিক নাজমুল হাসানের ঘরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এর আগে শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নাজমুল হাসান বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে এনে বিয়ে না করে শনিবার সকালে নাজমুল বাড়ি ছেড়ে পালিয়েছেন। থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখেন নাজমুল।

কিন্তু তাদের বিয়ে দিতে রাজি হয়নি নাজমুলের পরিবার। এ অবস্থায় পরিবারের লোকজন নাজমুলের অন্যত্র বিয়ে ঠিক করে। বিষয়টি টের পেয়ে প্রেমিক নাজমুলের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় বিয়েতে রাজি হয়ে তাকে বাড়িতে এনে নাজমুল কৌশলে নিরুদ্দেশ হন।

এ বিষয়ে প্রেমিকা জানান, প্রায় ১২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। ফাঁদে ফেলে নাজমুল তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গেছেন। এর পর থেকেই নাজমুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। বিয়ের কথা বলে বাড়িতে এনে নিরুদ্দেশ হয়ে গেছেন নাজমুল।

নাজমুলের পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অবস্থান কর্মসূচি শুরু করেন প্রেমিকা। বিয়ে না করলে আত্মহত্যার পথ বেঁছে নিতে হবে বলে জানান তিনি।

ধুনট থানার উপ-পরিদর্শক হায়দার আলী বলেন, ‘এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর