ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

মহেশপুর সীমান্তে নিহত ওয়াসিমের লাশ ৩ মাস পর ফেরত দিল বিএসএফ

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১০:৫৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১০:৫৩:২১ অপরাহ্ন
মহেশপুর সীমান্তে নিহত ওয়াসিমের লাশ ৩ মাস পর ফেরত দিল বিএসএফ মহেশপুর সীমান্তে নিহত ওয়াসিমের লাশ ৩ মাস পর ফেরত দিল বিএসএফ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিহত যুবক ওয়াসিম আকরামের লাশ প্রায় তিন মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৫ জুলাই) দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

ওয়াসিম আকরাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ১১ এপ্রিল ইছামতী নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে রমজান আলী ঘটনাস্থলে বাংলাদেশ অংশে দাঁড়িয়ে মরদেহটি তার ছেলে ওয়াসিমের বলে দাবি করেন। ওই সময় বিএসএফ লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে। লাশ ফিরে পেতে বিজিবির কাছে আবেদন করেন রমজান আলী। 

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠক হয়। পরে বিএসএফ লাশ শনাক্ত করে তা ফেরত দিতে সম্মতিপত্র পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফ এবং নিহতের স্বজন, বাংলাদেশ ও ভারতের পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, শনিবার দুপুরে মেইন সীমান্ত পিলার ৬০-এর কাছে বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ওয়াসিমের বাবা রমজান আলী ও বড় ভাই মেহেদী হাসান লাশ নেন।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে স্বজনের কাছে লাশ হস্তান্তর করেছি। লাশের সঙ্গে পাঠানো কাগজপত্রের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন ছিল। এতে ভারতীয় চিকিৎসকরা উল্লেখ করেছেন, পানিতে পড়ে ওয়াসিমের মৃত্যু হয়েছিল।

এলাকাবাসী যেদিন লাশ দেখতে পান, সেদিন তারা বলেছিলেন, ঘটনার ৪ থেকে ৫ দিন আগে অন্যদের সঙ্গে অবৈধভাবে ভারতে যান ওয়াসিম। সে সময় তার সঙ্গীরা পালিয়ে গেলেও তিনি বিএসএফের হাতে আটক হন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত