ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

নায়িকাদের ঠোঁটে ঠোঁট ছোঁয়ান না সালমান!

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১০:৪৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১০:৪৩:২৩ অপরাহ্ন
নায়িকাদের ঠোঁটে ঠোঁট ছোঁয়ান না সালমান! নায়িকাদের ঠোঁটে ঠোঁট ছোঁয়ান না সালমান!
গত প্রায় তিন দশক নায়ক সালমান খান। নাম যশ খ্যাতির শিখরে তিনি। আবার বলিউডের অন্দেরর কানাঘুষোও রয়েছে তিনি যেমন যে কোনও নবাগতের জীবন গড়ে দিতে পারেন, চাইলে কারও কেরিয়ার ধ্বংসও করে দিতে পারেন। সালমান বলিউডকে দিয়েছেন একাধিক নতুন নায়িকা, যাঁদের মধ্যে ক্যাটরিনা কইফ অন্যতম। তাঁর প্রেম জীবন নিয়ে বিস্তর চর্চা রয়েছে। তিনি নিজে অবশ্য স্বীকার করেছেন মাত্র ছ’টি সম্পর্কের কথা। সঙ্গীত বিজলানি থেকে ঐশ্বর্যা রাই, সোমি আলি, ক্যাটরিনা কাইফের সঙ্গে নাম জড়ায় তাঁর। যদিও কারও সঙ্গেই ঘর বাঁধা হয়নি, তাই প্রায় ৫৯ বছরের সালমান আজও বলিউডের সবচেয়ে যোগ্য অবিবাহিত পুরুষ!

পর্দায়ও সালমানের ভাবমূর্তি প্রেমিকের। একের পর এক প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চান না। এখনও পর্যন্ত তাঁর ছবিতে ‘নো কিসিং পলিসি’ বহাল। কেন পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে আপত্তি? নেপথ্য কারণ জানালেন ভাই আরবাজ় খান।

কেরিয়ারের শুরু থেকেই ‘নো কিসিং পলিসি’তে বিশ্বাসী সালমান। যদিও নিজের ব্রত ভেঙেছিলেন মাত্র একবারই তা আবার করিশ্মা কপূরের জন্য। নব্বইয়ের দশকে ‘জিত’ ছবিতে করিশ্মার ঠোঁটে ঠোঁট রাখেন সালমান। তার পর করিশ্মার সঙ্গে জুটি বেঁধে বহু কাজ করেন। পরিচালকদের চাহিদা চুম্বনের। কিন্তু সালমানের জীবনে ‘জিত’-ই প্রথম আর শেষ ছবি।

২০১৭ সালে পরিচালক আলি আব্বাস জ়াফর ক্যাটরিনা কইফের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য চুম্বনের দৃশ্যের অনুরোধ করেন। কিন্তু ফিরিয়ে দেন সালমান। বছর খানেক আগে এক কমেডি শোয়ের মঞ্চে এসে এই ‘নো কিসিং পলিসি’ প্রসঙ্গ উঠতে সালমানের সামনেই তাঁর ভাই আরবাজ় বলেন, ‘‘আসলে ক্যামেরার পিছনে এত চুমু খান, তাই পর্দায় খান না!’’ ভাইয়ের কথা শুনে গালে লালিমা ছড়ায় সালমানেরও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক