ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর খেতুরী ধামে তিরোধান উৎসবে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৯ বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর... ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা আদায়, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার বাঘার পদ্মায় জেলের জালে ৬৩ কেজির ৬ বাগাড় মাছ ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার সংগীতশিল্পী আসিফ আকবর মামলা করলেন পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার

চারঘাট ভূমি অফিসের নাজির সোহানকে নিয়ে অপপ্রচার

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৫:৩০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৫:৩০:৪৭ অপরাহ্ন
চারঘাট ভূমি অফিসের নাজির সোহানকে নিয়ে অপপ্রচার চারঘাট ভূমি অফিসের নাজির সোহানকে নিয়ে অপপ্রচার
রাজশাহীর চারঘাট উপজেলা ভুমি অফিসের নাজির লুৎফর আলম সোহানকে নিয়ে একটি গোষ্ঠী 
উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানহানিকর  অপপ্রচার শুরু করেছে।এছাড়াও ভুমি অফিস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক নয় ভিত্তিহীন, বিভ্রান্তিকর  ও উদ্দেশ্যেপ্রণোদিত। ফলে প্রকাশিত সংবাদ নিয়ে জনমনেও মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।অনেকে বলছে, একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে নাজিরকে সরাতে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে এবং তাদেরই ইন্ধনে গণমাধ্যমে এসব মিথ্যা, অসত্য, মানহানি ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ভুমি অফিসে সরকারী বরাদ্দ আত্মসাৎ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্বে থাকলেও, থামছে না অনিয়ম আর দূর্নীতি। যা সম্পুর্ন ভিত্তিহীন ও বানোয়াট। 
নাজির কাম ক্যাশিয়ার পদে দায়িত্বে রয়েছে কর্মরত লুৎফর আলম সোহান। অফিসের বিভিন্ন খরচ দেখিয়ে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই দাবিও মনগড়া ও বাস্তব বিবর্জিত। অফিস সংস্কারের কাজসহ বিবিধ ভাইচারে তিনি বিল উত্তোলন করেছেন ভূমি অফিসের নাজির। এই ভূয়া বিল উত্তোলনে সহযোগিতা করেন উপজেলা হিসাব রক্ষন অফিসের অডিটর মুর্শিদা।এসব অভিযোগের কোনো ভিত্তি নাই পুরোপুরি উদ্দেশ্যেপ্রণোদিত।
নাজির লুৎফর আলম সোহান নিজেকে অফিসার বলে জাহির করেন। প্রাইভেট কারে ভূমি অফিসে আসেন তিনি তার এই বিলাসী জীবনের নেপথ্যের উৎস কোথায় ? এটাও মনগড়া,কাল্পনিক ও বিভ্রান্তিকর।
এদিকে প্রকাশিত সংবাদে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ,ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা তথ্য দিয়ে এসব মানহানিকর অপপ্রচার করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নাজির 
লুৎফর আলম সোহান বিত্তবান পরিবারের সন্তান। তার বাবা নেসকোতে এবং মা সরকারি স্কুলের শিক্ষক।এছাড়াও পৈতৃক সুত্রে তারা বিপুল পরিমাণ সম্পদের মালিক।
তার বাবা পরিবারের জন্য একটি কার কিনেছেন। যে পরিবারে ৩ জন সদস্য সরকারি চাকরিজীবী সেই পরিবারের একটি কার কেনা কি কোনো অপরাধ ? এখন তো ভালো মোটরসাইকেলের দামে কার কেনা যায়।
এছাড়াও অফিসের বিভিন্ন খরচ দেখিয়ে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাৎ, অফিস সংস্কারের কাজসহ বিবিধ ভাইচারে ভুয়া বিল উত্তোলন এবং এসব ভূয়া বিল উত্তোলনে সহযোগিতা করেন উপজেলা হিসাব রক্ষন অফিসের অডিটর মুর্শিদার কথা বলা হয়েছে যা সম্পুর্ণ মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত।কারণ নাজির চাইলেই তার ইচ্ছেমতো কোনো বিল উত্তোলন করতে পারেন না।আবার অফিস সংস্কার কাজ হয় টেন্ডারের মাধ্যমে,আর ছোটখাটো মেরামত কাজ করা হয় কমিটির মাধ্যমে তাই নাজির লুৎফর আলম সোহানের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ সম্পুর্ন মনগড়া, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যেপ্রণোদিত। সোহান ও তার পরিবারকে সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতেই এমন মানহানিকর অপপ্রচার করা হয়েছে।
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লুৎফর আলম সোহান বলেন, তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। ভূমি অফিসে অডিট হয়েছে, তারা কোন অনিয়ম পাইনি। তবে তার কাছে ৭০ টাকার একটি গড়মিল পেয়েছিল, সেটাও সমাধান হয়েছে। এই অফিসের সকল কিছু উর্ধ্বতন কর্মকর্তারা জানেন। 
উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মুর্শিদা মুঠোফোনে বলেন, ভূমি অফিসের অনেক বিল থাকে। যার কারনে তাদের সঙ্গে প্রায় অফিসে দেখা হয়, এর বেশি কিছু না। উপজেলা হিসাব রক্ষণ অফিস কাগজের সত্যতা দেখেই বিল পাশ করেন, কাজেই ভুয়া বিল উত্তোলন করার কোনো সুযোগ নাই।
এবিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ বলেন, সম্প্রতি তিনি চারঘাট ভূমি অফিসে বদলি হয়ে এসেছেন।তিনি বলেন,কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের

হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের