ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

করাচিতে বহুতল ভেঙে মৃত ১৬! আহত ১৩

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১০:০৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১০:০৮:১১ অপরাহ্ন
করাচিতে বহুতল ভেঙে মৃত ১৬! আহত ১৩ করাচিতে বহুতল ভেঙে মৃত ১৬! আহত ১৩
করাচির ঘনবসতি এলাকায় বহুতল ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন ১৩ জন। তবে ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার ভবনটি ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন বলছে, করাচির লায়ারি শহরের বাগদাদি এলাকায় ভেঙে পড়ে বহুতলটি। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। শহরটিকে নতুন করে সাজাতে বিভিন্ন জায়গায় বহুতল নির্মাণের কাজ চলছে। বাগদাদি এলাকাতেও নির্মাণকাজ চলছে। যে বহুতলটি ভেঙে পড়েছে, তার পাশেই নির্মাণকাজ চলছে। কম্পনের জেরে বহুতলটি ভেঙে পড়েছে বলে অনেকে সন্দেহ করছেন। যদিও প্রশাসনিক সূত্রে ভেঙে পড়ার কারণ কিছু জানানো হয়নি। তবে এক প্রশাসনিক আধিকারিকের দাবি, বহুতলটির নির্মাণে গলদ ছিল, তার জেরেই বিপত্তি।

ভেঙে পড়া বহুতলের কয়েক জন বাসিন্দা জানিয়েছেন, হঠাৎ করে তাঁরা দেখেন ঘরে ফাটল ধরছে। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। বাসিন্দাদের অনেকেই বহুতল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু অনেকেই আবার সময়মতো বেরোতে পারেননি। ফলে তাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। স্থানীয় প্রশাসনের দাবি, গত তিন বছর ধরে নোটিস দেওয়া হয়েছিল বহুতলের বাসিন্দাদের। বিপজ্জনক বলে চিহ্নিত করে বাড়ি খালি করার কথাও বলা হয়। কিন্তু বাসিন্দারা বহুতল ছাড়তে চাননি।

সিন্ধ বিল্ডিং কন্ট্রোল অথরিটি (এসবিসিএ) জানিয়েছে, করাচিতে বর্তমানে বিপজ্জনক ৫৭৮টি বাড়ি রয়েছে। প্রত্যেকটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার