কারাবন্দি বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল তাঁর দুই কন্যা। তাদের আকুতির পরিপ্রেক্ষিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। একই সঙ্গে কারাবন্দি নেতার আইনি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাঁর দুই কন্যা জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। এ সময় প্রশাসক তাঁদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাকে কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি। পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেব। কারাবন্দি নেতার কারাগারে আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং আইনি বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর কন্যা জারিন তাসনিম রাহি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন এবং তাঁকে দায়িত্ব দিয়েছেন। প্রশাসক বাবার মুক্তি পাওয়া পর্যন্ত তাঁকে যতটা সম্ভব ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ইতোমধ্যে তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও কথা দিয়েছেন।
পরিবারটির প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং রাসিক প্রশাসকের সহযোগিতার উদ্যোগে কারাবন্দি নেতার পরিবারের সদস্যরা আশার আলো দেখছেন। তাঁদের প্রত্যাশা, আইনি সহযোগিতার মাধ্যমে মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির পথ সুগম হবে এবং এ কঠিন সময়ে পরিবারটি প্রয়োজনীয় সহায়তা পাবে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :