রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইনসহ মোঃ গোলাম হোসেন (৬০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে এসআরবি-৫। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ১টি সিএনজি এবং নগদ ৪,৯০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার গোলাম হোসেন, সে রাজশাহীর মোহনপুর উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
বৃহস্পতিবার বিকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

মোঃ মাসুদ রানা রাব্বানী :